অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

মোটরসাইকেলের ধাক্কায় প্রকৌশলীর মৃত্যু

ডেস্ক: জয়পুরহাটে ফজরের নামাজ পড়ে বাড়ি ফেরার পথে রাস্তা পারাপারের সময় মোটরসাইকেলের ধাক্কায় হালিমুর রশীদ (৬৫) নামে এক প্রকৌশলীর মৃত্যু হয়েছে। সোমবার (৪ এপ্রিল) ভোর সাড়ে ৫টায় জয়পুরহাট-বগুড়া সড়কের বাস টার্মিনাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর জাহান বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত হালিমুর রশীদ জয়পুরহাট পৌর শহরের হাউজিং এস্টেট এলাকার তৈমুর রহমানের ছেলে। তিনি সাবেক পাঁচবিবি উপজেলা এলজিইডির প্রকৌশলী হিসেবে কর্মরত ছিলেন।

ওসি আলমগীর জাহান, প্রকৌশলী হালিমুর রশীদ হাউজিং এস্টেট এলাকায় নিজ বাড়িতে সেহরি খেয়ে ফজরের নামাজ পড়তে বাস টার্মিনাল মসজিদে যান। নামাজ শেষে বাড়ির ফেরার পথে রাস্তা পারাপারের সময় হঠাৎ পেছন দিক থেকে একটি দ্রুতগামী মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে হালিমুর রশীদকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুত্বর আহত হয়ে অচেতন অবস্থায় রাস্তায় পড়ে থাকেন।

ওসি আরও জানান, স্থানীয়রা তাকে উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

মোটরসাইকেলের ধাক্কায় প্রকৌশলীর মৃত্যু

আপডেট টাইম : ০৮:০০:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ৪ এপ্রিল ২০২২