পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

কুমিল্লায় ট্রাক্টর খালে পড়ে চালকসহ নিহত ৩

ডেস্ক: কুমিল্লার মুরাদনগরে ইটবোঝাই ট্রাক্টর উল্টে খালে পড়ে তিনজন নিহত হয়েছেন। শনিবার ভোর পৌনে ৬টায় উপজেলার ১০নং যাত্রাপুর ইউনিয়নের মোচাগাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসিম ঘটনা নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন বাখরনগর বল্লববাড়িয়া এলাকার শাহ আলমের ছেলে ট্রাক্টর চালক বাবলু মিয়া (২২), একই এলাকার বাবুল মিয়ার ছেলে টুটুল (২২) ও শহিদুল ইসলামের ছেলে মোঃ হাসান (২৩)।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার বাখরনগর থেকে রোয়াচালা এলাকায় যাচ্ছিল ট্রাক্টরটি। পথে মোচাগাড়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে যায়। এসময় ট্রাক্টর চালক ও তার সাথে থাকা দু’জন শ্রমিক ট্রাক্টরের নিচে পড়ে যায়। পরে স্থানীয়রা এসে তাদের লাশ উদ্ধার করে। তারা রোয়াচালা এলাকার একটি ভাটায় ইট আনার জন্য যাচ্ছিল।

মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসিম বলেন, তারা যে রাস্তা দিয়ে আসছিল ওই রাস্তাটা ভাঙ্গা ছিল। তাই ট্রাক্টরটি উল্টে খালে পড়ে যায়। তারা ট্রাক্টরের নিচে আটকে যাওয়াতে শ্বাসবন্ধ হয়ে মারা যান। স্থানীয়রা তাদের মৃত অবস্থায় উদ্ধার করে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। সূত্র : ইউএনবি

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

কুমিল্লায় ট্রাক্টর খালে পড়ে চালকসহ নিহত ৩

আপডেট টাইম : ০৯:০৮:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ৯ এপ্রিল ২০২২