পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

‘বাংলাদেশি ভেবে ভারতীয়কে’ গুলি করে মেরে ফেলল বিএসএফ

ডেস্ক : লালমনিরহাটের আদিতমারী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফ-এর গুলিতে শেরু মিয়া (৫২) নামে একজন ভারতীয় নাগরিকের মৃত্যু হয়েছে। আজ রোববার ভোরে এ ঘটনা ঘটে।

সূত্রে জানা গেছে, নিহত শেরু মিয়া ভারতীয় নাগরিক এবং তিনি গরু পারাপারের সঙ্গে যুক্ত। গরু নিয়ে সীমান্ত দিয়ে রাতের আঁধারে পার হওয়ার সময় বিএসএফের গুলিতে তার মৃত্যু হয়। বাংলাদেশি ভেবে ভারতীয় বিএসএফ গুলি করে তাকে হত্যা করেছে বলে ধারণা এলাকাবাসীর।

উপজেলার দুর্গাপুর ইউনিয়নের চওড়াটারী গ্রামে এ ঘটনা ঘটে। নিহতের বাড়ি ভারতের কুচবিহার জেলার দীনহাটা থানার নয়ারহাট হরিরহাট এলাকা বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

এলাকাবাসী জানায়, রোববার সকাল আটটার দিকে দুর্গাপুরের ওই এলাকায় মরদেহ পরে থাকতে দেখেন স্থানীয়রা। পরে বিষয়টি বিজিবি ও আদিতমারী থানা-পুলিশকে জানানো হয়।

এ বিষয়ে আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তারুল ইসলাম বলেন, খবর পেয়ে আদিতমারী থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত করছে। আমরা বিষয়টি গুরুত্বসহকারে দেখছি। তবে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানা যায়নি।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

‘বাংলাদেশি ভেবে ভারতীয়কে’ গুলি করে মেরে ফেলল বিএসএফ

আপডেট টাইম : ০৪:০৩:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ১১ এপ্রিল ২০২২