অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক

আগামী সপ্তাহে ফের চালু হচ্ছে বাংলাদেশ-ভারত যাত্রীবাহী ট্রেন

বাংলার খবর২৪.কম: আগামী এক সপ্তাহের মধ্যে পুনরায় চালু হচ্ছে বাংলাদেশ ও ভারতের মধ্যে মৈত্রী এক্সপ্রেস ট্রেন। কোভিড-১৯ এর কারণে দুই দেশের মধ্যে স্থগিত হওয়া ট্রেন চলাচল পুনরায় চালু করার অনুমতি দিয়েছে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রাণালয়।

সোমবার (১১ এপ্রিল) ভারতের সংবাদ সংস্থা এএনআই এ খবর প্রকাশ করেছে।

এএনআই জানায়, দুই দেশের মধ্যে ট্রেন সার্ভিস পুনরায় চালুর জন্য গত সপ্তাহে বিভিন্ন স্টেক হোল্ডারদের সঙ্গে বৈঠক হয়।

সেই বৈঠকের পরিপ্রেক্ষিতে সোমবার ভারতের স্বরাষ্ট্র মন্ত্রাণালয় দুই দেশের মধ্যে ট্রেন চলাচল পুনরায় চালু করার অনুমতি দিয়েছে। এক সপ্তাহের মধ্যে এ ট্রেন যোগাযোগ চালু হবে।

সূত্র জানায়, করোনা মহামারিতে বন্ধ হয়ে যাওয়া বাংলাদেশ ও ভারতের মধ্যে যাত্রীবাহী ট্রেন চলাচল করতে চায় উভয় দেশ। গত ২৬ মার্চ থেকে পুনরায় মৈত্রী এক্সপ্রেস ও মিতালী ট্রেন চালু হওয়ার কথা ছিল। তবে শেষ পর্যন্ত আর চালু হয়নি।

করোনা মহামারির কারণে ২০২০ সালের মার্চ মাসে বাংলাদেশ-ভারত যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ হয়। তবে এ সময়ে পণ্যবাহী ট্রেন চালু ছিল। এখন যাত্রীবাহী ট্রেন আবার চালুর প্রস্তুতি নেওয়া হচ্ছে।

প্রসঙ্গত, বাংলাদেশ ও ভারতের মধ্যে তিনটি যাত্রীবাহী ট্রেন যোগাযোগ রয়েছে। তাহলো ঢাকা- কলকাতা রুটে মৈত্রী এক্সপ্রেস, ঢাকা-জলপাইগুড়ি রুটে মিতালী এক্সপ্রেস ও খুলনা-কলকাতা রুটে বন্ধন এক্সপ্রেস।

Tag :

সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো

আগামী সপ্তাহে ফের চালু হচ্ছে বাংলাদেশ-ভারত যাত্রীবাহী ট্রেন

আপডেট টাইম : ০৪:৩৩:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ এপ্রিল ২০২২