অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক

মার্কিন মানবাধিকার রিপোর্ট নাকচ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

ডেস্ক : নিরাপত্তা বাহিনীর ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতিতে সরকারের দায়মুক্তি দেয়ার যে অভিযোগ করা হয়েছে মার্কিন মানবাধিকার রিপোর্ট-২০২১ এ তা নাকচ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।

৭৪ পৃষ্টার রিপোর্টটি পর্যালোচনা করছেন জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, এখন পর্যন্ত যা দেখেছেন তাতে মনে হয়েছে, রোহিঙ্গা ইস্যুটিও ভুলভাবে মার্কিন রিপোর্টে তুলে ধরা হয়েছে।

আজ বুধবার (১৩ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের আলাপকালে তিনি এসব কথা বলেন।

এলজিবিটিদের জন্য বাংলাদেশে আইন নেই এবং বাংলাদেশ তাদের প্রয়োজন মেটাতে পারছেনা- প্রতিবেদনের এই অংশের বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, এটা আমাদের ইসলাম ধর্মের পরিপন্থী। পৃথিবীর এমন একটা মুসলিম দেশ দেখান যারা এলজিবিটিকে অনুমোদন দেয়। যত দেশ বা সংস্থা থেকে চাপ আসুক না কেন এলজিবিটি প্রশ্নে কোন ছাড় দেবে না বাংলাদেশ। এটা বাংলাদেশের মানুষের সঙ্গে বিরোধীতা করা হবে, ধর্মের সঙ্গে বিরোধীতা করা হবে।

প্রতিমন্ত্রী বলেন, খালেদা জিয়ার মামলার ইতিহাসও এখানে নিয়ে আসা হয়েছে। তাকে রাজনৈতিক রাজনৈতিক বন্দি বলা হয়েছে। তিনি তো রাজনৈতিক বন্দী নন। আমরা আন্তর্জাতিক অঙ্গনে যতবার এ নিয়ে কথা বলেছি, সেখানে আমরা সকল প্রশ্নের উত্তর দিয়েছি। তাকে মানবিক কারণে জেল থেকে মুক্তি দিয়ে বাসায় থাকতে দেয়া হয়েছে। তার বিদেশে যাওয়ার প্রশ্নটাও অমূলক ছিল।

রোহিঙ্গাদের বিষয়েও ভুল তথ্য দেয়া হয়েছে দাবি করে তিনি বলেন, ১০/১২ জন রোহিঙ্গা ভাসানচর থেকে পালানোর সময় নৌকা ডুবি হয়ে তাদের মৃত্যু হয়েছে। এটাও কী আমাদের দোষ? আমাদের ঘাড়ে এ দোষ চাপানো হয়েছে।

Tag :

সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো

মার্কিন মানবাধিকার রিপোর্ট নাকচ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

আপডেট টাইম : ০৪:০৭:৩৭ অপরাহ্ন, বুধবার, ১৩ এপ্রিল ২০২২