পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক

মিরপুরে পোশাক শ্রমিকদের বিক্ষোভ

ডেস্ক: রাজধানীর মিরপুরের-১১ নম্বরে পোশাক শ্রমিকদের বিক্ষোভ চলছে। কটন টেক্সটাইল নামে একটি তৈরি কারখানার শ্রমিকরা শনিবার সকালে রাস্তা অবরোধ করে বিক্ষোভ শুরু করেছেন। এতে সকাল থেকে যান চলাচল ব্যাহত হচ্ছে। ফলে ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ।

পল্লবী থানার পরিদর্শক (পেট্রোল) মোঃ আফজাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বকেয়া বেতন ও বোনাসের দাবিতে সকাল ৯টার দিকে কটন টেক্সটাইলের শ্রমিকরা মিরপুর-১১ নম্বরের পূরবী সিনেমা হলের পেছনে পোস্ট অফিসের সামনের রাস্তা অবরোধ করেছেন। তাদের অবরোধের কারণে পোস্ট অফিসের সামনের রাস্তায় যান চলাচল ডাইভারশন করে দিতে হচ্ছে। এতে সকাল থেকে যান চলাচল অনেকটাই ব্যাহত হচ্ছে।

কটন টেক্সটাইলের মালিকপক্ষ ও শ্রমিকদের সঙ্গে কথা বলেছে পল্লবী থানার পুলিশ। আলোচনার মাধ্যমে বিষয়টি মীমাংসার চেষ্টা করা হচ্ছে।

২০ রোজার মধ্যে দেশের পোশাক শ্রমিকসহ সব কারখানা শ্রমিকদের বোনাস দিতে গত ১১ এপ্রিল নির্দেশনা দেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুন্নুজান সুফিয়ান। সেই সাথে ঈদের ছুটির আগে এপ্রিল মাসের প্রথম ১৫ দিনের বেতন দেয়ারও নির্দেশনা দেয়া হয়।

রাজধানীর বিজয় নগরের শ্রম ভবনে শ্রমিকদের বেতন-বোনাস সংক্রান্ত একটি ত্রিপক্ষীয় পর্ষদ সভায় শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুন্নুজান সুফিয়ান এ নির্দেশনা দেন।

Tag :

সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো

মিরপুরে পোশাক শ্রমিকদের বিক্ষোভ

আপডেট টাইম : ০৬:৩২:১৯ পূর্বাহ্ন, শনিবার, ২৩ এপ্রিল ২০২২