অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

মাঠ বাঁচাতে প্রতিবাদ করতে যেয়ে সেই মা-ছেলেকে গ্রেফতার দেখালো পুলিশ

ঢাকা: রাজধানীর কলাবাগানের তেঁতুলতলা মাঠ রক্ষার অন্যতম আন্দোলনকারী ও সমাজকর্মী সৈয়দা রত্না ও তার ছেলে পিয়াংসুকে আটকের পর জিজ্ঞাসাবাদ শেষে গ্রেফতার দেখিয়েছে পুলিশ।

সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে দায়েরকৃত এক মামলায় মা-ছেলেকে গ্রেফতার দেখিয়ে সোমবার (২৫ এপ্রিল) আদালতে পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ।

রোববার (২৪ এপ্রিল) সকালে মাঠে পুলিশের উপস্থিতিতে তেঁতুলতলা মাঠে নির্মাণকাজ শুরু হলে সৈয়দা রত্না ফেসবুক লাইভে এসে নির্মাণকাজের প্রতিবাদ জানাচ্ছিলেন।

এর মধ্যেই সৈয়দা রত্না ও তার ছেলে পিয়াংসুকে আটক করে কলাবাগান থানায় নিয়ে যাওয়া হয়।

সেসময় থানা পুলিশ জানায়, নির্মাণকাজে বাধা ও ঠিকাদারকে ধাক্কা দেওয়ার অভিযোগে দুইজনকে আটক করে থানায় নেওয়া হয়েছে। জিজ্ঞাসাবাদে কোন অপরাধ পেলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

রোববার (২৪ এপ্রিল) রাতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিউমার্কেট অঞ্চলের সহকারী কমিশনার শরিফ মো. ফারুকুজ্জামান জানান, তাদেরকে দুইজনকে গ্রেফতার করা হয়েছে। সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে কলাবাগান থানায় দায়েরকৃত একটি মামলায় তাদেরকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হবে।

স্থানীয়দের অভিযোগ, মাঠে থানার ভবন নির্মাণের প্রতিবাদ করায় সৈয়দা রত্না ও তার ছেলেকে আটক করেছে পুলিশ। সকালে ওই মাঠের চারপাশে দেয়াল নির্মাণ করছিল পুলিশ। আর এ ঘটনা ফেসবুক লাইভে প্রচার করছিলেন তিনি।

গত ৩১ জানুয়ারি মাঠটিতে তারকাঁটার বেড়া দিয়ে বেষ্টনী তৈরি করে পুলিশ। সেদিন মাঠে খেলতে যাওয়া কয়েক শিশুর কান ধরে উঠবস করায় পুলিশ। পরে এ ঘটনায় চার পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়।

খেলার মাঠ হিসেবে পরিচিত জায়গাটিতে কলাবাগান থানার স্থায়ী ভবন হওয়ার কথা রয়েছে। তবে থানা ভবন নির্মাণের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে এলাকাবাসী আন্দোলন করছে।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

মাঠ বাঁচাতে প্রতিবাদ করতে যেয়ে সেই মা-ছেলেকে গ্রেফতার দেখালো পুলিশ

আপডেট টাইম : ০৫:৪৭:৫৩ অপরাহ্ন, রবিবার, ২৪ এপ্রিল ২০২২