পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

ঈদ মার্কেটে হারিয়ে যাওয়া শিশুর কান্না থামালো পুলিশের টিআই বিপ্লব ভৌমিক

ফারুক আহমেদ সুজন: রাজধানীর জুরাইন এলাকায় পিতার সাথে ঈদের কেনাকাটা করতে আসে ছোট্ট শিশু আওলাদ হোসেন। তার বয়স ৪/৫ বছর। ঈদের কেনাকাটার এক পর্যায়ে সে পিতার নিকট হতে হারিয়ে যায়। ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর ট্রাফিক পুলিশ এর সহায়তায় ছোট্ট ছেলেকে পেয়ে খুশিতে আত্মহারা তার পিতা।

ট্রাফিক ওয়ারী বিভাগের ট্রাফিক ওয়ারী জোনের টিআই বিপ্লব ভৌমিক জানান, আজ বুধবার (২৭ জুলাই ২০২২) বিকাল ৪:০০টায় জুরাইন রেল ক্রসিং এলাকায় কান্নারত অবস্থায় ৪/৫ বছরের ছেলেকে দেখতে পান। ট্রাফিক সার্জেন্ট নুর তাজুল ইসলাম ও কনস্টেবল মনির হোসেন ছোট্ট ছেলেটিকে জুরাইন ট্রাফিক পুলিশ বক্সে নিয়ে আসে। ছোট্ট ছেলেটি তার নাম আওলাদ হোসেন ছাড়া আর কিছুই বলতে পারে না। পরবর্তীতে ছোট্ট ছেলেটির অভিভাবককে খুঁজে পেতে জুরাইন এলাকায় মার্কেটের মাইকে দেড় ঘন্টা মাইকিং করা হয়।

তিনি আরো জানান, ছেলেকে হারিয়ে তার পিতা পাগলপ্রায়। জুরাইন এলাকায় মার্কেটের মাইকিং শুনে তার পিতা জুরাইন ট্রাফিক পুলিশ বক্সে আসেন। তার ছেলেকে সুস্থ -স্বাভাবিক অবস্থায় ফিরে পেয়ে কান্নায় ভেঙে পড়েন। অতঃপর বিকাল ৪:৩০টায় হারিয়ে যাওয়া শিশুকে তার পিতা সাফায়েত হোসেনের নিকট ফিরিয়ে দেয়া হয়।

ছেলেটির পিতা তার ছেলেকে সুস্থ অবস্থায় ট্রাফিক পুলিশের সহায়তায় ফিরে পেয়েছে সেজন্য ট্রাফিক ওয়ারী জোনের পুলিশ সদস্যদের সকলের প্রতি তিনি অশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এবং বাংলাদেশ পুলিশের প্রতি ধন্যবাদ জানান।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

ঈদ মার্কেটে হারিয়ে যাওয়া শিশুর কান্না থামালো পুলিশের টিআই বিপ্লব ভৌমিক

আপডেট টাইম : ০৩:০৯:২৮ অপরাহ্ন, বুধবার, ২৭ এপ্রিল ২০২২