অপরাহ্ন, সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo লালমনিরহাটে হামের আশঙ্কা: সদর হাসপাতালে ভর্তি দুই শিশু Logo বিএসএফ’র গুলিতে বাংলাদেশি কৃষক আহত, আটক ভারতীয় কৃষক বিজিবির হেফাজতে Logo ফুটপাত দখলমুক্ত করতে পাটগ্রামে ইউএনও’র অভিযান Logo পাটগ্রামে মাদ্রাসা ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ, বাবাকে মারধর , আসামিকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন Logo বাল্যবিবাহে ‘জিরো টলারেন্স’ ঘোষণা: অনিয়মে লাইসেন্স বাতিলের হুঁশিয়ারি ত্রাণমন্ত্রীর Logo পাটগ্রামে ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ, বাবার উপর হামলা,গ্রেফতার ২ Logo লালমনিরহাট সীমান্তে জ্বালানি তেল পাচার রোধে ১৫ বিজিবির কঠোর অভিযান Logo লালমনিরহাট জেলা পরিষদের নতুন প্রশাসক হিসেবে নিয়োগ পেলেন মমিনুল হক Logo পাটগ্রামে বিদ্যুৎস্পৃষ্টে যুবদল কর্মী মৃত্যু Logo সীমান্তে বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি জব্দ

রাজধানীর ডেমরায় ঘুরতে যাওয়া স্বামীকে আটকে রেখে স্ত্রীকে ধর্ষণচেষ্টা

ডেস্ক: রাজধানীর ডেমরায় ঘুরতে আসা দম্পতিকে মারধর করে স্বামীকে আটকে রেখে তার গার্মেন্টকর্মী স্ত্রীকে ধর্ষণচেষ্টা করা হয়। এ ঘটনায় ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার বেলা ১১টার দিকে তাদের আদালতে পাঠানো হয়েছে। এ বিষয়ে ভুক্তভোগী স্বামী গার্মেন্টকর্মী শনিবার রাতে অজ্ঞাতনামা ৭-৮ জনের বিরুদ্ধে মামলা করেন। ওই রাতেই গোপন সংবাদের ভিত্তিতে ডেমরার বাওয়ানীনগর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো- ডেমরা থানাসংলগ্ন এলাকায় বসবাসরত বরিশালের উজিরপুর থানার মনির শিকদারের ছেলে মো. সাজ্জাদ হোসেন (১৯), ডেমরার কামারগোপ এলাকার আলী আফজালের ছেলে রনি মিয়া (২১), একই এলাকার মো. মাসুদ রানার ছেলে সিয়াম হোসেন (১৯), আকতার হোসেনের ছেলে তুষার আহম্মেদ (১৯) ও মো. মিরাজ মিয়ার ছেলে সোহান মিয়া (২২)।

বিষয়টি নিশ্চিত করে ডেমরা থানার অপারেশন অফিসার ইন্সপেক্টর সুব্রত কুমার পোদ্দার বলেন, ঈদের ছুটিতে গত ৬ মে বিকালে ওই গার্মেন্টকর্মী দম্পতি ফুচকা খাওয়া ও ঘোরার জন্য কামারগোপ এলাকায় আসে। এদিকে ফেরার পথে বাওয়ানীনগর আবাসিক এলাকায় পৌঁছলে লম্পটরা তাদের পথরোধ করে। এ সময় স্বামীকে এলোপাতাড়ি মারধর শুরু করে স্ত্রীকে পাশের নিরিবিলি খালি প্লটে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। এ ঘটনায় ওই দম্পতির ডাকচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে লম্পটরা হুমকি-ধমকি দিয়ে পালিয়ে যায়।

Tag :

লালমনিরহাটে হামের আশঙ্কা: সদর হাসপাতালে ভর্তি দুই শিশু

রাজধানীর ডেমরায় ঘুরতে যাওয়া স্বামীকে আটকে রেখে স্ত্রীকে ধর্ষণচেষ্টা

আপডেট টাইম : ০৫:৪৩:৫৫ অপরাহ্ন, রবিবার, ৮ মে ২০২২