অপরাহ্ন, সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo লালমনিরহাটে হামের আশঙ্কা: সদর হাসপাতালে ভর্তি দুই শিশু Logo বিএসএফ’র গুলিতে বাংলাদেশি কৃষক আহত, আটক ভারতীয় কৃষক বিজিবির হেফাজতে Logo ফুটপাত দখলমুক্ত করতে পাটগ্রামে ইউএনও’র অভিযান Logo পাটগ্রামে মাদ্রাসা ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ, বাবাকে মারধর , আসামিকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন Logo বাল্যবিবাহে ‘জিরো টলারেন্স’ ঘোষণা: অনিয়মে লাইসেন্স বাতিলের হুঁশিয়ারি ত্রাণমন্ত্রীর Logo পাটগ্রামে ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ, বাবার উপর হামলা,গ্রেফতার ২ Logo লালমনিরহাট সীমান্তে জ্বালানি তেল পাচার রোধে ১৫ বিজিবির কঠোর অভিযান Logo লালমনিরহাট জেলা পরিষদের নতুন প্রশাসক হিসেবে নিয়োগ পেলেন মমিনুল হক Logo পাটগ্রামে বিদ্যুৎস্পৃষ্টে যুবদল কর্মী মৃত্যু Logo সীমান্তে বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি জব্দ

৪০ বাস যাত্রীর প্রাণ বাঁচানো সেই ট্রাফিক পুলিশদের পুরস্কৃত করেন ডিএমপি কমিশনার

ডেস্ক: জুরাইন রেল ক্রসিং এলাকায় রেললাইনের উপর বন্ধ হয়ে যাওয়া ৪০ বাস যাত্রীর প্রাণ বাঁচানো ট্রাফিক পুলিশদের পুরস্কৃত করলেন ডিএমপি কমিশনার মোহাঃ শফিকুল ইসলাম, বিপিএম (বার)।

আজ মঙ্গলবার (১০ মে ২০২২) ডিএমপি সদর দপ্তরে ট্রাফিক ওয়ারী জোনের টিআই বিপ্লব ভৌমিক, এটিএসআই উওম কুমার দাস ও ট্রাফিক পুলিশ সদস্য রমজান আলীকে পুরস্কৃত করেন ডিএমপি কমিশনার।

এসময় ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মোঃ মুনিবুর রহমান; ট্রাফিক ওয়ারী বিভাগের উপ-পুলিশ কমিশনার মোঃ সাইদুল ইসলাম, বিপিএম, পিপিএম; অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার গোবিন্দ চন্দ্র পাল ও সহকারি পুলিশ কমিশনার বিপ্লব কুমার রায় উপস্থিত ছিলেন। উল্লেখ্য, গত ৫ মে ২০২২ সন্ধ্যা ০৬:৫০ টায় আনন্দ পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো ব ১১-৪০৩০) যান্ত্রিক ত্রুটির কারণে জুরাইন রেল লাইনের উপর উঠা মাত্র বন্ধ হয়ে যায়। চালক অনেক চেষ্টা করেও স্টার্ট করতে পারছিলেন না। আর ঠিক সেই মুহূর্তে নারায়ণগঞ্জ থেকে একটি কমিউটার ট্রেন ঢাকার দিকে আসছিলো। আশেপাশের লোকজনের চিৎকারে তিন চার জন যাত্রী জানালা দিয়ে লাফিয়ে পড়ে প্রাণ বাঁচান। এ অবস্থায় আতঙ্কিত হয়ে বাসের চালক গাড়ি রেখে জানালা দিয়ে লাফ দেয়। তাৎক্ষনিক কোন উপায় না পেয়ে ট্রাফিক ওয়ারী জোনের টিআই বিপ্লব ভৌমিক তার সঙ্গে থাকা এটিএসআই উওম কুমার দাস, ট্রাফিক পুলিশ সদস্য রমজান আলীসহ পথচারী ও অন্যান্য গাড়ির চালকদের সাথে নিয়ে জীবনের ঝুঁকি নিয়ে ধাক্কা দিয়ে রেল লাইন পার করে দেন। পার করার কয়েক সেকেন্ডের মধ্যেই কমলাপুরগামী কমিউটার ট্রেনটি জুরাইন রেল ক্রসিং অতিক্রম করে। রক্ষা পায় বাসে থাকা ৪০ যাত্রীর প্রাণ।

Tag :

লালমনিরহাটে হামের আশঙ্কা: সদর হাসপাতালে ভর্তি দুই শিশু

৪০ বাস যাত্রীর প্রাণ বাঁচানো সেই ট্রাফিক পুলিশদের পুরস্কৃত করেন ডিএমপি কমিশনার

আপডেট টাইম : ০১:০৬:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মে ২০২২