অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

কাশিমপুরে কারাবন্দি মেয়ে : দেখা করার সময় ইয়াবাসহ আটক মা

ডেস্ক : গাজীপুরের কাশিমপুর কারাগারে প্রবেশের সময় ১৮৯টি ইয়াবাসহ এক দর্শনার্থীকে আটক করেছে কারারক্ষীরা। আটককৃত রানী বেগম যশোরের বাঘারপাড়া থানার দশ পাখিরা গ্রামের মামুনের স্ত্রী।

কারা সূত্র জানায়, শনিবার দুপুরে কারাগারের মূল ফটক দিয়ে ভেতরে প্রবেশের সময় রানী বেগমের দেহ তল্লাশি করেন ডিউটিরত নারী কারারক্ষী মাকসুদা বেগম।

ঐ সময় হাতে থাকা ভ্যানিটি ব্যাগে নীল পলিথিনের প্যাকেটে ১৮৯টি ইয়াবা পাওয়া যায়। পরে রানী বেগমকে আটক করে পুলিশে খবর দিলে পুলিশ ইয়াবাসহ তাকে কোনাবাড়ী মেট্রোপলিটন থানায় নিয়ে যায়।

কোনাবাড়ী মেট্রোপলিটন থানার ওসি আবু বক্কর সিদ্দিক জানান, আটককৃত রানী বেগম তার মেয়ে বুশরা জাহান বিনির সঙ্গে দেখা করতে কারাগারে যাচ্ছিলেন। ধারণা করা হচ্ছে- ইয়াবাগুলো মেয়ের জন্য নিয়ে যাচ্ছিলেন তিনি। ২ মাস আগে মাদক মামলায় জেল খেটে ছাড়া পেয়েছেন রানী বেগম। তার বিরুদ্ধে নতুন করে মাদক মামলা হয়েছে।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

কাশিমপুরে কারাবন্দি মেয়ে : দেখা করার সময় ইয়াবাসহ আটক মা

আপডেট টাইম : ০৪:২৮:৩৮ অপরাহ্ন, শনিবার, ১৪ মে ২০২২