অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

আসামির দায়ের কোপে পুলিশের হাতের কবজি বিচ্ছিন্ন

ডেস্ক : চট্টগ্রামের লোহাগড়ায় আসামির দায়ের কোপে পুলিশ কনস্টেবল জনি খানের হাতের কবজি বিচ্ছিন্ন হওয়ার ঘটনা ঘটেছে। এই ঘটনায় আরও এক কনস্টেবল আহত হয়েছেন। তবে পালিয়ে গেছেন আসামি কবির আহম্মদ।

রোববার (১৫ মে) সকাল দশটার দিকে পদুয়া ইউনিয়নের ৯ নম্বর লালারখিল এলাকায় মারামারি মামলার আসামি ধরতে গেলে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সাতকানিয়া সার্কেল) মো. শিবলী নোমান।

তিনি বলেন, গত ২৪ মার্চ লালারখিল গ্রামে দুইপক্ষের সংঘর্ষের ঘটনায় একটি মামলা হয়েছিল। সেই মামলার এজাহারভুক্ত আসামি ছিলেন কবির। সকালে কবিরকে গ্রেপ্তার করতে তার বাড়িতে অভিযানে যায় লোহাগাড়া থানা পুলিশের একটি দল।

বাড়িতে প্রবেশ করে কবিরকে ধরতে গেলেই কবির কনস্টেবল জনি খানের বাম হাতে ধারাল দা দিয়ে কোপ মারে। এতে জনির বাম হাতের কবজি বিচ্ছিন্ন হয়ে যায়। এ সময় শাহাদাত হোসেন নামে আরও এক কনস্টেবল আহত হয়েছেন।

মো. শিবলী নোমান বলেন, জনিকে প্রথমে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় এখনও কাউকে গ্রেপ্তার করা যায়নি। জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

আসামির দায়ের কোপে পুলিশের হাতের কবজি বিচ্ছিন্ন

আপডেট টাইম : ০৩:৫৮:২১ অপরাহ্ন, রবিবার, ১৫ মে ২০২২