পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

সড়ক পরিবহন, স্থানীয় সরকার, খাদ্যসহ ৯ সচিব পদে রদবদল

ফারুক আহমেদ সুজন: স্থানীয় সরকার,সড়ক পরিবহন,স্বাস্থ্যসেবাসহ ৯ জন সচিব ও এই পদমর্যাদার কর্মকর্তার পদে রদবদল করেছে সরকার। এ ছাড়া রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষে (রাজউক) নতুন চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছে।
বুধবার এ বিষয়ে পৃথক তিনটি প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। বদলি ও পদোন্নতির মাধ্যমে এই পরিবর্তন করা হয়েছে।

পরিবর্তন হওয়া সচিবদের মধ্যে স্থানীয় সরকার বিভাগের সচিব করা হয়েছে নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মেজবাহ উদ্দিনকে। তাঁর স্থলাভিষিক্ত করা হয়েছে পরিবেশ.., বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব মোস্তফা কামালকে। পদোন্নতি দিয়ে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব করা হয়েছে অর্থ বিভাগের অতিরিক্ত সচিব ফারহিনা আহমেদকে।
এ ছাড়া আরও তিন অতিরিক্ত সচিবকে পদোন্নতি দিয়ে সচিব পদে পদায়ন করা হয়েছে। এর মধ্যে খুলনার বিভাগীয় কমিশনার মো. ইসমাইল হোসেনকে খাদ্য মন্ত্রণালয়ে, কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. হাসানুজ্জামান কল্লোলকে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ে এবং জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের অতিরিক্ত সচিব জাহাঙ্গীর আলমকে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব করা হয়েছে।
অন্যদিকে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব মাহফুজা আখতারকে বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের চেয়ারম্যান (সচিব), মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মু. আনোয়ার হোসেন হাওলাদারকে স্বাস্থ্যসেবা বিভাগের সচিব এবং রাজউকের চেয়ারম্যান এ বি এম আমিন উল্লাহ নুরীকে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব হিসেবে বদলি করা হয়েছে।

এ ছাড়া পৃথক প্রজ্ঞাপনে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (এপিডি) আনিছুর রহমান মিঞাকে রাজউকের চেয়ারম্যান করা হয়েছে।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

সড়ক পরিবহন, স্থানীয় সরকার, খাদ্যসহ ৯ সচিব পদে রদবদল

আপডেট টাইম : ০২:০৬:৫৯ অপরাহ্ন, বুধবার, ১৮ মে ২০২২