পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

ইউটিউব দেখে ‘বোমা’ তৈরির চেষ্টা, বিস্ফোরণে আহত তিন শিশু

ডেস্ক: সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার দোহালিয়া ইউনিয়নের কাঞ্চনপুর গ্রামে ইউটিউবে ভিডিও দেখে ‘বোমা’ তৈরি করতে গিয়ে তিন শিশু আহত হয়েছে।

সোমবার বেলা ১১ টার দিকে গ্রামের সুরমা নদীর পাড়ে এই ঘটনা ঘটে।

আহতরা হল- কাঞ্চনপুর গ্রামের আব্দুল আজিজের মেয়ে সাইদা বেগম (৯), সাইমা বেগম (৭) ও গৌছ আলীর মেয়ে নুহা বেগম (৭)। আহত তিন শিশুকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্র জানায়, সোমবার দুপুরে কাঞ্চনপুর গ্রামের কর্ণাল মিয়ার ছেলে আরিফ আহমদ (১২) সুরমা নদীর তীরে বসে মোবাইলে ইউটিউব দেখে বিষ্ফোরক জাতীয় জিনিস (বোমা) তৈরির চেষ্টা করছিল। প্রতিবেশী অপর তিন শিশু সাইমা, সাইদা ও নুহা তা দেখছিল। আরিফ বিস্ফোরণ ঘটাতে প্লাস্টিকের বোতলের ভেতর দাহ্য পদার্থ মেশায়, সেটি তাৎক্ষণিক বিস্ফোরিত হলে সাইদা, সাইমা ও নুহা জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ে। স্বজনরা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে ওই তিন শিশু চোখে আঘাতপ্রাপ্ত হয়েছে বলে জানান চিকিৎসকরা। তাদের মধ্যে সাইদা ও সাইমার অবস্থা গুরুতর।

আহত সাইদা ও সাইমার বাবা আব্দুল আজিজ বলেন, কর্ণালের ছেলে আরিফ ঘর থেকে বোমা তৈরির জিনিসপত্র নিয়ে এসে বোমা তৈরি চেষ্টা করছিল। এ সময় কৌতুহলবশত আমার দুই শিশুকন্যা ও অপর এক শিশু সেটি দেখতে যায়। তখন হঠাৎ বিস্ফোরণ ঘটলে তারা গুরুতর আহত হয়।

দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেবদুলাল ধর জানান, অনলাইনে ভিডিও দেখে বোমা তৈরি সময় তিন শিশু আহত হওয়ার খবর পাওয়া গেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে আলামত জব্দ করেছে।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

ইউটিউব দেখে ‘বোমা’ তৈরির চেষ্টা, বিস্ফোরণে আহত তিন শিশু

আপডেট টাইম : ০৮:৫৬:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ মে ২০২২