অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

ফরিদপুরে স্বামীর পুরুষাঙ্গ কেটে স্ত্রী বললো, ‘ভুল করে ফেলছি, মাফ করে দেন’

ডেস্ক : ফরিদপুরের মধুখালীতে স্বামীর পুরুষাঙ্গ কেটে ফেলেছেন স্ত্রী। এ ঘটনায় অভিযুক্ত ৬০ বছর বয়সী টুটু খাতুনকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার রাত ১০টার দিকে মধুখালী পৌরসভার চার নম্বর ওয়ার্ডের পশ্চিম গাড়াখোলা মহল্লায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগীর নাম রাসেল বিশ্বাস। ৫৫ বছর বয়সী রাসেল গাড়াখোলা মহল্লার আব্দুস সাত্তার বিশ্বাসের ছেলে। তাকে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানায়, অভাবের কারণে রাসেলকে তালাক দিয়ে চলে যান আগের দুই স্ত্রী। এরপর বয়সে বড় কামালদিয়া গ্রামের টুটুকে বিয়ে করেন তিনি। তারা নিঃসন্তান ছিলেন।

রাসেলের ছোট ভাই তোফাজ্জেল বিশ্বাস বলেন, বৃহস্পতিবার রাত ১০টার পর গোঙানোর আওয়াজ পেয়ে ঘরে গিয়ে দেখি ভাইয়ের পুরুষাঙ্গ থেকে রক্ত বের হচ্ছে। এরপর তাকে হাসপাতালে নেয়া হয়। তবে স্বামীর পুরুষাঙ্গ কাটার কথা স্বীকার করে টুটু বলেন- ‘ভুল করে ফেলছি মাফ করে দেন’।

মধুখালী থানার এসআই অজয় বালা বলেন, রাসেলের পুরুষাঙ্গের দুই-তৃতীয়াংশ কাটা হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। তার অবস্থা গুরুতর। এ ঘটনায় অভিযুক্ত স্ত্রী টুটুকে আটক করা হয়েছে।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

ফরিদপুরে স্বামীর পুরুষাঙ্গ কেটে স্ত্রী বললো, ‘ভুল করে ফেলছি, মাফ করে দেন’

আপডেট টাইম : ০৪:৩১:১৩ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুন ২০২২