অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক

মোটরসাইকেল মহাসড়কে নিষিদ্ধের সুপারিশ করেছে বিআরটিএ

দুর্ঘটনা প্রতিরোধে জাতীয় মহাসড়কে মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ করার সুপারিশ করা হয়েছে।
রোববার (১৯ জুন) রাজধানীর বনানীতে বিআরটিএর কার্যালয়ে এক কর্মশালায় এ সুপারিশ করা হয়েছে।

গত ঈদুল ফিতরের সময় সড়কে দুর্ঘটনা ও প্রাণহানি বেশি হওয়ায় মহাসড়কে মোটরসাইকেল চলাচল নিষিদ্ধের সুপারিশ করা হয়।

কর্মশালায় বলা হয়, মোটরসাইকেল চলাচল বৃদ্ধির কারণে আগের তিনবারের তুলনায় গত ঈদুল ফিতরের সময় সড়কে দুর্ঘটনা ও প্রাণহানি বেশি হয়েছে।

বিআরটিএ জানায়, ২০২১ সালের ঈদুল ফিতরে মহাসড়কে ৫৬ সড়ক দুর্ঘটনায় ৫৮ জনের মৃত্যু হয়েছে। প্রতিদিন গড়ে ৭ জন নিহত হয়েছে। গত ঈদুল ফিতরের আট দিনে ১০৬ দুর্ঘটনায় ১০৬ জনের মৃত্যু হয়েছে। প্রতিদিন ১৩ জনের প্রাণহানি হয়েছে।

কর্মশালায় বলা হয়, যেসব জাতীয় মহাসড়কের পাশে ‘সার্ভিস রোড’ রয়েছে, সেসব মহাসড়কের সার্ভিস রোডে মোটরসাইকেল চলতে দেওয়া যেতে পারে।

বিআরটিএ চেয়ারম্যান নুর মোহাম্মদ মজুমদার বলেন, গত ঈদযাত্রায় যানজটের ভোগান্তি ছিল না। কিন্তু দুর্ঘটনা বেড়েছে। মহাসড়কে মোটরসাইকেল বৃদ্ধির কারণেই ঘটছে দুর্ঘটনা। সাধারণ সময়েও মোটরসাইকেলে দুর্ঘটনা বেশি ঘটছে।

সড়ক পরিবহন সচিব এবিএম আমিন উল্লাহ নুরীর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন বিআরটিএ চেয়ারম্যান নুর মোহাম্মদ মজুমদার, বিআরটিসির চেয়ারম্যান তাজুল ইসলাম, সড়ক ও জনপথ অধিদপ্তরের (সওজ) প্রধান প্রকৌশলী একেএম মনির হোসেন পাঠানসহ সরকারি বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা।

Tag :

সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো

মোটরসাইকেল মহাসড়কে নিষিদ্ধের সুপারিশ করেছে বিআরটিএ

আপডেট টাইম : ০৪:০৬:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুন ২০২২