পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

পদ্মা সেতু এলাকায় দুর্ঘটনায় নিহত ১, আহত ১২

ডেস্ক : পদ্মা সেতুর জাজিরা প্রান্তের টোল প্লাজা এলাকায় বাসের ধাক্কায় মাইক্রোবাসের এক বৃদ্ধ নিহত হয়েছেন বলে জানা গেছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১২ জন। নিহত ব্যক্তির নাম আব্দুল হক (৬০)। সে কিশোরগঞ্জের আগানগর থানার টাগাইয়া গ্রামের বাসিন্দা।

শনিবার (২ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে পদ্মা সেতুর জাজিরা টোল প্লাজার কাছে ন্যাশনাল ব্যাংকের সামনে এ দুর্ঘটনা ঘটে।

শিবচর হাইওয়ে পুলিশের ইনচার্জ গাজী সওকাত হোসেন বলেন, কুয়াকাটা থেকে আসা অন্তর পরিবহনের একটি বাস সামনে থাকা মাইক্রোবাসের পেছন থেকে ধাক্কা দেয়। এ সময় মাইক্রোবাসটি উল্টে যায়।

এতে মাইক্রোবাসের যাত্রী আব্দুল হক মারা যান। এছাড়া মাইক্রোবাসে থাকা আরও ১২ যাত্রী আহত হন।

মাইক্রোবাস যাত্রী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকালে কিশোরগঞ্জ থেকে পদ্মা সেতু দেখার জন্য ১৩ জন মাইক্রোবাসে মাওয়া প্রান্তে আসেন। দুপুরের পর তারা সেতু পার হয়ে জাজিরায় আসেন।

সেখান থেকে পদ্মা সেতু পার হয়ে চলে যাওয়ার সময় টোল প্লাজার কাছে ন্যাশনাল ব্যাংকের সামনে আসলে কুয়াকাটা থেকে ছেড়ে আসা একটি বাস মাইক্রোবাসটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে এক যাত্রী মারা যান। অন্যদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে হাসপাতালে পাঠানো হয়েছে।

এর আগে পদ্মা সেতুতে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই যুবক নিহত হন। তাদের একজন বাইক চালাচ্ছিলেন, অন্যজন আরোহী ছিলেন।

এ দুর্ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা দেয় সরকার।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

পদ্মা সেতু এলাকায় দুর্ঘটনায় নিহত ১, আহত ১২

আপডেট টাইম : ০২:১৬:৫৯ অপরাহ্ন, শনিবার, ২ জুলাই ২০২২