পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ
যাত্রীবাহী দুটি পরিবহনের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে

যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ৩০

ডেস্ক : ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার খাঞ্জাপুর এলাকায় যাত্রীবাহী দুটি পরিবহনের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ৩০ জন যাত্রী গুরুতর আহত হয়েছেন।

বুধবার দুপুর ১২টার দিকে খাঞ্জাপুর এলাকায় আল মোবারাকা ও বরিশাল এক্সপ্রেস নামে দুটি যাত্রীবাহী পরিবহনের মুখোমুখি সংঘর্ষ হয়।

আহতদের উদ্ধার করে প্রথমে উপজেলা হাসপাতালে এবং গুরুতর ১৮ জনকে শেবাচিম হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ বেলাল হোসেন বলেন, এখন পর্যন্ত কারও মৃত্যু হয়নি। আমি ঘটনাস্থলে আছি। দুর্ঘটনায় পতিত গাড়ি দুটি আটক করা হয়েছে। বর্তমানে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে।

গৌরনদী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার বিপুল হোসেন জানান, বুধবার দুপুর ১২টার দিকে খাঞ্জাপুর এলাকায় আল মোবারাকা ও বরিশাল এক্সপ্রেস নামে দুটি যাত্রীবাহী পরিবহনের মুখোমুখি সংঘর্ষ হয়। আমরা আহত ৩০ জনকে উদ্ধার করেছি।

আহত যাত্রী বাচ্চু বলেন, দুটি বাসের গতিই ছিল বেপরোয়া। সরু সড়কে দ্রুত গতিতে গাড়ি চালাতে গিয়ে এই দুর্ঘটনা ঘটেছে।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

যাত্রীবাহী দুটি পরিবহনের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে

যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ৩০

আপডেট টাইম : ০৩:১৫:৩৪ অপরাহ্ন, বুধবার, ৬ জুলাই ২০২২