পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ফোর লেন থেকে সিক্স করতে হবে। এছাড়া কোনো উপায় নেই।

ছয় লেন হবে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক, দায়িত্ব পেয়েছেন সড়ক সচিব

ফারুক আহমেদ সুজন : ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক চার লেন থেকে ছয় লেনে উন্নীত হবে। এ বিষয়ে কাজ করতে সড়ক ও মহাসড়ক বিভাগের সচিবকে দায়িত্ব দেওয়া হয়েছে।

মঙ্গলবার সচিবালয়ে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সভাকক্ষে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময়কালে এ কথা জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ফোর লেন থেকে সিক্স করতে হবে। এছাড়া কোনো উপায় নেই। আমি নিজে রোজার ঈদে নোয়াখালী গিয়েছিলাম। তখন আমরা আসার সময় রাস্তার অবস্থা, রাস্তায় যে প্রচণ্ড চাপ, তা লক্ষ্য করেছি। এ বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলাপ হয়েছে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, আমি প্রধানমন্ত্রীর সঙ্গেও আলাপ করেছি, প্রধানমন্ত্রীও এ ব্যাপারে মত দিয়েছেন। সচিব আসার পর বলেছি, আপনার প্রথম দায়িত্ব এটি, এটা করেন। এ মহাসড়কে ট্রাকের বিশ্রামাগারগুলোর মধ্যে দুটোর কাজ প্রায় হয়ে গেছে। বাকি দুটোর কাজ তাড়াতাড়ি শেষ করতে হবে।

তিনি বলেন, ডিসেম্বরের মধ্যে মেট্রোরেল উদ্বোধন করা হবে। সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে অষ্টম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু উদ্বোধন হবে।

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ফোর লেন থেকে সিক্স করতে হবে। এছাড়া কোনো উপায় নেই।

ছয় লেন হবে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক, দায়িত্ব পেয়েছেন সড়ক সচিব

আপডেট টাইম : ০২:২৯:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ জুলাই ২০২২