পূর্বাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ Logo হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে স্বামীর ছুরিকাঘাতে গৃহবধূ নিহত, আটক স্বামী Logo ঢাকায় সন্ধ্যার মধ্যে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস
গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়েছে

পুলিশ সুপারের ঝুলন্ত ও কনস্টেবলের গুলিবিদ্ধ লাশ উদ্ধার

পৃথক ঘটনায় মাগুরায় অতিরিক্ত পুলিশ সুপার লাবনী আক্তারের ঝুলন্ত লাশ এবং পুলিশ কনস্টেবল মাহমুদুল হাসানের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে মাগুরা শ্রীপুর উপজেলার সারঙ্গদিয়া গ্রামে নানার বাড়ি থেকে খুলনা মেট্রোপলিটনের অতিরিক্ত পুলিশ সুপার লাবনী আক্তারের ওড়না পেঁচানো লাশ এবং মাগুরা পুলিশ লাইন্স ব্যারাকের ছাদ থেকে কনস্টেবলের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার কামরুল হাসান জানান, রাতের ডিউটি থেকে ফিরে বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে নিজ নামে ইস্যু করা অস্ত্র দিয়ে মাথায় গুলি করে আত্মহত্যা করেছেন মাহমুদুল হাসান।

মাহমুদুল হাসানের বাড়ি কুষ্টিয়া দৌলতপুর উপজেলায়। তিনি দেড় মাস আগে বদলি হয়ে মাগুরা আসেন।

অন্যদিকে মাগুরা শ্রীপুর উপজেলার সারঙ্গদিয়া গ্রামে নানা বাড়িতে বেড়াতে আসেন খুলনা মেট্রোপলিটনের অতিরিক্ত পুলিশ সুপার লাবনী আক্তার। সেখান থেকে বৃহস্পতিবার সকালে তার গলায় ওড়না পেঁচানো লাশ উদ্ধার করেছে পুলিশ।

লাশ দুটির ময়নাতদন্তের জন্য মাগুরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার কামরুল হাসান।

জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়েছে

পুলিশ সুপারের ঝুলন্ত ও কনস্টেবলের গুলিবিদ্ধ লাশ উদ্ধার

আপডেট টাইম : ০৪:৩৭:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ জুলাই ২০২২