অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক

গাজীপুরে অটোরিকশাকে বাসের চাপা, নিহত ৫

ডেস্ক : গাজীপুরের কালিয়াকৈরে বাসের ধাক্কায় পোশাক শ্রমিকসহ পাঁচজন নিহত হয়েছে। গতকাল শনিবার (৩০ জুলাই) রাত ১১টার দিকে উপজেলার মাকিষবাতান এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গতরাতে চন্দ্রা থেকে ওই ৪ যাত্রী কাজ শেষে অটোরিকশায় বাড়ি ফিরছিলেন। পাঁচজনের মধ্য তিনজন পোশাকশ্রমিক, একজন ব্যবসায়ী এবং একজন অটোরিকশার চালক মারা গেছেন।

উপজেলার মাকিষবাতান এলাকায় পৌঁছালে পিছনে থাকা কেপি পরিবহন বাসটি অটোরিকশাকে ধাক্কা দিলে সড়কে উল্টে যায়। এ সময় ওই অটোরিকশায় থাকা যাত্রীরা সড়কের ওপরে চলে গেলে কালিয়াকৈর থেকে ছেড়ে আসা ইতিহাস নামে পরিবহনটি ওই অটোরিকশা ও যাত্রীদের ওপর দিয়ে দ্রুত চলে যায়।

এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলে অটোরিকশা থাকা দুই যাত্রী নিহত হন। আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। চিকিৎসা অবস্থায় রাতেই ওই তিনজন মারা যান। ইতিহাস পরিবহনটি আটক করা হয়েছে।

কালিয়াকৈর থানার পরিদর্শক (তদন্ত) আবদুল বাশার ও এসআই রাহাত আকন্দ বিষয়টি নিশ্চিত করে জানান, শনিবার রাত পৌনে ১১টার দিকে কালিয়াকৈরে থেকে চন্দ্রার উদ্দেশে ছেড়ে আসা ইতিহাস পরিবহনের একটি বাস কালিয়াকৈর-চন্দ্রা সড়কের মহিষবাথান এলাকার বটতলায় পৌঁছালে বিপরীত দিক আসা যাত্রীবাহী ব্যাটারিচালিত অটোরিকশাকে চাপা দেয়। বিকট শব্দে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে রাস্তার পাশে পড়ে যায়।

এ ঘটনায় তাৎক্ষণিক অটোরিকশার চালকসহ আরো একজন যাত্রী মারা যান। আহত হন আরো তিনজন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে কালিয়াকৈরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে সেখানে একজন এবং অপর দুই যাত্রীকে শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কেপিজে হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করানো হয়। সেখানে একজন মারা যান। অপরজনের অবস্থা গুরুতর হলে তাকে নিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারা যান তিনি।

ঘাতক ইতিহাস পরিবহনের বাসটি জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Tag :

সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো

গাজীপুরে অটোরিকশাকে বাসের চাপা, নিহত ৫

আপডেট টাইম : ০৭:০২:২৭ পূর্বাহ্ন, রবিবার, ৩১ জুলাই ২০২২