অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

এক দিন ছুটি নিলেই টানা পাঁচ দিনের ছুটি

ঢাকা পোস্ট : এক দিন ছুটি নিলে টানা পাঁচ দিনের ছুটি মিলবে সরকারি চাকরিজীবীদের। এজন্য বৃহস্পতিবার (৬ অক্টোবর) নিতে হবে ছুটি। ২০২২ সালের সরকারি ছুটির তালিকা অনুযায়ী, আগামী বুধবার (৫ অক্টোবর) সারাদেশে দুর্গাপূজার (বিজয়া দশমী) জন্য একদিন সাধারণ ছুটি। পরেরদিন বৃহস্পতিবার (৬ অক্টোবর) অফিস খোলা থাকলেও শুক্র এবং শনিবার (৭ ও ৮ অক্টোবর) সাপ্তাহিক ছুটি। এরপরের দিন রোববার (৯ অক্টোবর) ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ছুটি।
যদি কোনো সরকারি চাকরিজীবী বৃহস্পতিবার ছুটি নেন, তবে তিনি টানা পাঁচ দিনের ছুটি পেয়ে যাচ্ছেন। কেউ যদি দুর্গাপূজার ছুটি শেষে বৃহস্পতিবার অফিস করেন, তিনি টানা তিন দিনের ছুটি পাচ্ছেন।

হিন্দু সম্প্রদায়ের মানুষের কাছে শারদীয়া দুর্গাপূজা সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। দেশে সর্বত্র পারিবারিক কিংবা সার্বজনীন দুর্গাপূজা অনুষ্ঠিত হয়। দশমীতে বিসর্জনের মধ্য দিয়ে পূজা শেষ হয়। এদিন সরকারি ছুটি।

অন্যদিকে, ইসলাম ধর্মের সর্বশেষ নবী ও রাসুল হজরত মুহাম্মদের (সা.) জন্ম ও ওফাতের পুণ্য স্মৃতিময় দিন ১২ রবিউল আউয়াল। সৌদি আরবের মক্কা নগরে ৫৭০ খ্রিস্টাব্দের এ দিনে মহানবী হজরত মুহাম্মদ (সা.) জন্মগ্রহণ করেন।
৬৩২ খ্রিস্টাব্দেরএকই দিনে তিনি ইহলোক ত্যাগ করেন। দিনটি পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) নামে পরিচিত। দিনটিকে অশেষ পুণ্যময় ও আশীর্বাদধন্য দিন হিসেবে বিবেচনা করেন ধর্মপ্রাণ মুসলমানরা। এদিন দেশে সরকারি ছুটি থাকে।

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

এক দিন ছুটি নিলেই টানা পাঁচ দিনের ছুটি

আপডেট টাইম : ১১:৩০:৩১ পূর্বাহ্ন, রবিবার, ২ অক্টোবর ২০২২