অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

নওগাঁয় শাশুড়িকে ধর্ষণের অভিযোগে জামাই গ্রেফতার

ডেস্ক : নওগাঁয় শাশুড়িকে ধর্ষণের ঘটনার মামলায় জামাই ফরহাদকে (৩৫) গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

বুধবার সকালে ঢাকার তুরাগ থানার চান্ডালভোগ জামে মসজিদের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ফরহাদ নওগাঁ সদর থানার দুবলহাটি বনগাঁ গ্রামের মৃত মান্নানের ছেলে।

র‌্যাব-৫ নাটোর ক্যাম্প থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়- ১১ বছরের নাতী মারা গেলে মেয়েকে দেখতে জামাই ফরহাদের বাড়িতে যান ভুক্তভোগী শাশুড়ি। গত ২১ সেপ্টেম্বর খাওয়া শেষে রাত ১০টার দিকে পাশের রুমে শাশুড়ি ঘুমিয়ে পড়ে। রাত ৩টার দিকে ফরহাদ চুপিসারে তার শাশুড়ির রুমে গিয়ে তার স্পর্শকাতর স্থানে হাত দেয়। ভুক্তভোগী বুঝতে পেরে তার মেয়েকে ডাক দেয়ার চেষ্টা করলে ফরহাদ মুখ চেপে ধরে এবং মেরে ফেলার ভয়-ভীতি দেখিয়ে ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে।

ভুক্তভোগী ভয়ে ও লজ্জায় কাউকে বিষয়টি জানায়নি। পরদিন বিকেলে ৪টার দিকে ভুক্তভোগী শারীরিকভাবে অসুস্থ হলে বিষয়টি তার মেয়েকে জানায় ও নওগাঁ সদর হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নেন। পরবর্তীতে ভুক্তভোগী বাদী হয়ে নওগাঁ সদর থানায় মামলা দায়ের করেন। ঘটনার পর থেকে আসামি ফরহাদ পলাতক ছিলেন।

পরবর্তীতে র‌্যাব-৫ নাটোর ক্যাম্প কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মো. ফরহাদ হোসেন এবং কোম্পানি উপ-অধিনায়ক মো. রফিকুল ইসলামের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ঢাকার তুরাগ থানার চান্ডালভোগ জামে মসজিদের সামনে থেকে পলাতক আসামি ফরহাদকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আসামিকে নওগাঁ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

নওগাঁয় শাশুড়িকে ধর্ষণের অভিযোগে জামাই গ্রেফতার

আপডেট টাইম : ০২:৩১:২৯ অপরাহ্ন, বুধবার, ৫ অক্টোবর ২০২২