পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

র‍্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ রূপগঞ্জের ২৩ মামলার আসামি নিহত

নারায়ণগঞ্জের রূপগঞ্জে র‍্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ হত্যাসহ ২৩ মামলার এক আসামি নিহত হয়েছেন।

উপজেলার চনপাড়া বস্তিতে বৃহস্পতিবার (১০ নভেম্বর) দুপুরে র‍্যাব–১ এর একটি দল মাদক উদ্ধার অভিযানে গেলে এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। এ সময় র‍্যাবের অন্তত পাঁচ সদস্য আহত হয়েছেন বলে জানিয়েছে বাহিনীটি।

র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত রাসেদুল ইসলাম শাহীন ওরফে সিটি শাহিন রূপগঞ্জ উপজেলার চনপাড়া পূর্ণবাসন কেন্দ্রের ৭ নম্বর ওয়ার্ডের মজিবর রহমানের ছেলে।

র‍্যাব জানায়, শাহিন একজন মাদককারবারি। তার বিরুদ্ধে একাধিক হত্যা ও মাদকের মামলাসহ বিভিন্ন ধরনের অন্তত ২৩টি মামলা রয়েছে।

র‍্যাব কমান্ডার জানান, বৃহস্পতিবার দুপুরে র‍্যাব-১ এর একটি দল চনপাড়া বস্তিতে মাদক উদ্ধার অভিযানে যায়। এ সময় র‍্যাবকে লক্ষ্য করে শাহীন ও তার সহযোগীরা গুলিবর্ষণ করেন। র‍্যাব পাল্টা গুলি ছুড়লে শাহীনের পায়ে কয়েকটি গুলি লাগে। আহত অবস্থায় তাকে আটক করে ঢাকার মুগদা জেনারেল হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শাহীন মারা যান। রাত সাড়ে ৯টার দিকে মরদেহ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

কমান্ডার খন্দকার আল মঈন বলেন, ‘চনপাড়া বস্তি মাদককারবারি ও সন্ত্রাসীদের আখড়ায় পরিণত হয়েছে। কয়েক মাস আগে র‍্যাবের একটি দল ওই বস্তিতে মাদকবিরোধী অভিযানে গেলে সিটি শাহিনের লোকজন র‍্যাবের সঙ্গে সংঘর্ষে জড়ায়। তখন শাহিন পালিয়ে গেলে র‍্যাব ফিরে আসে।

‘কুখ্যাত ওই মাদক কারবারি বস্তিতে অবস্থান করছে এমন খবরে বৃহস্পতিবার দুপুরে র‍্যাবের একটি দল তাৎক্ষণিক সেখানে অভিযানে যায়। তখনও শাহিন গ্রুপের ১৫ থেকে ২০ জন মাদককারবারি ও সন্ত্রাসী দেশীয় অস্ত্র এবং লাঠি নিয়ে র‍্যাবের উপর আক্রমণ চালায়।’

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

র‍্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ রূপগঞ্জের ২৩ মামলার আসামি নিহত

আপডেট টাইম : ০৪:১৬:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ নভেম্বর ২০২২