পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

গাছের সঙ্গে ধাক্কা লেগে ২ মোটরসাইকেল আরোহী নিহত

ডেস্ক: ঠাকুরগাঁওয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই যুবক নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও একজন। বেপরোয়া গতিতে চালানো মোটরসাইকেল গাছের সঙ্গে ধাক্কা লেগে এ হতাহতের ঘটনা ঘটে বলে জানিয়েছেন স্থানীয়রা।

শনিবার (১২ নভেম্বর) রাত আটটার দিকে সদর উপজেলার আকচা ইউনিয়নের ফারাবাড়ি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সেনুয় ইউনিয়নের চামেশ্বরী গ্রামের গিয়াস উদ্দীনের ছেলে মিন্টু ইসলাম (৩৫) এবং ফাড়াবাড়ি গ্রামের আফাজ উদ্দীনের ছেলে হাসান আলী (৩০)। দুর্ঘটনায় আহত ফিরোজ হাসান ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ওসি জানান, শহর থেকে ফারাবাড়ির দিকে এক মোটরসাইকেলে করে তিনজন যাচ্ছিলেন। এসময় তারা বেপরোয়াভাবে মোটরসাইকেল চালাচ্ছিলেন। একপর্যায়ে গতি নিয়ন্ত্রণ করতে না পেরে সড়কের পাশে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই একজন মারা যান। স্থানীয়রা অন্য দুজনকে উদ্ধার করে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে নেওয়ার পথে আরেকজন মারা যান।

এ বিষয়ে আইনগত পক্রিয়া চলমান রয়েছে বলে জানান ওসি কামাল হোসেন।

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

গাছের সঙ্গে ধাক্কা লেগে ২ মোটরসাইকেল আরোহী নিহত

আপডেট টাইম : ০৪:২৭:১৪ পূর্বাহ্ন, রবিবার, ১৩ নভেম্বর ২০২২