অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে ক্যাশলেস ব্যাংকিং ও বাংলা কিউআর সেবা সম্প্রসারণে এনসিসি ব্যাংকের সচেতনতামূলক কর্মসূচি Logo সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব’-এর গভীর উদ্বেগ; বিশেষ সুরক্ষা আইনের দাবি Logo গোপালগঞ্জে আইজিপি, এসআরবি ও বিজিবি মহাপরিচালক Logo বৈদ্যুতিক মিটার বিস্ফোরিত হয়ে বসতবাড়িতে আগুন, ক্ষতি অন্তত ১০ লাখ টাকা Logo আয়ুর্বেদিক শিল্প সমিতির (বামা) নেতার বিরুদ্ধে সদস্যপদ দেয়া ও অনুষ্ঠানের নামে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ Logo পাটগ্রাম শহরে অটোর দাপট, যানজটে নাকাল নগরবাসী Logo ট্রেনের ইঞ্জিন বিকল, চার ঘণ্টা ভোগান্তিতে ছয় শতাধিক যাত্রী Logo ১৯ নভেম্বর লালমনিরহাটে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ‘আলোকিত লালমনিরহাট’ কর্মসূচি পরিদর্শন করবেন Logo পাটগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ Logo ৭ নভেম্বর: বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অবিস্মরণীয় দিন

পাবনায় অস্ত্রসহ ৫ চরমপন্থী গ্রেপ্তার

ডেস্ক : পাবনায় নিষিদ্ধ ঘোষিত চরমপন্থী সংগঠনের ৫ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে অস্ত্র ও বিপুল পরিমাণ গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা জেলার আটঘরিয়া উপজেলার একদন্তে আত্মসমর্পণ করা সর্বহারা নেতা মুসা হত্যায় জড়িত বলে নিশ্চিত করেছে পুলিশ।

আজ সোমবার এক সংবাদ সম্মেলনে পাবনার পুলিশ সুপার সাংবাদিকদের জানান, আটঘরিয়া থানার একদন্ত ইউনিয়নের অলির মোড়ে সর্বহারা নেতা মুসা খাঁ হত্যাকাণ্ডে সরাসরি জড়িত আসামিদের শনাক্ত করতে সক্ষম হয় পুলিশ। পরবর্তীতে গোপন সংবাদের ভিত্তিতে রোববার দিবাগত রাত ৩টার দিকে আতাইকুলার ফারাদপুর নতুন পাড়ার নাহিদের বাড়িতে সর্বহারাদের আস্তানায় অভিযান চালায় পুলিশের দুটি দল।

অভিযানে ৫ চরমপন্থিকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, এক রাউন্ড তাজা কার্তুজ, একটি ওয়ান শুটার গান, একটি বিদেশি এসএমসি, এসএমসির ম্যাগাজিন, এসএমসির ১৫ রাউন্ড তাজা কার্তুজ, একটি শর্টগান, ৩২ রাউন্ড বারো বোরের তাজা কার্তুজ এবং ৬টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে বলেও জানান তিনি।

গত ২৬ অক্টোবর আটঘরিয়া থানার একদন্ত ইউনিয়নের অলির মোড়ে নজিবুলের চায়ের দোকানের পেছনে ক্যারাম খেলছিল ২০১৯ সালে আত্মসমর্পণকৃত সর্বহারা নেতা মুসা খাঁ। বিকেল ৫টার দিকে সশস্ত্র সন্ত্রাসীরা আগ্নেয়াস্ত্র দিয়ে গুলি ও রামদা দিয়ে কুপিয়ে মুসা খাকে হত্যা করে পালিয়ে যায়।

গ্রেপ্তারকৃতরা এই হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলেও জানান পুলিশ সুপার।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে ক্যাশলেস ব্যাংকিং ও বাংলা কিউআর সেবা সম্প্রসারণে এনসিসি ব্যাংকের সচেতনতামূলক কর্মসূচি

পাবনায় অস্ত্রসহ ৫ চরমপন্থী গ্রেপ্তার

আপডেট টাইম : ০৫:১৮:৩৭ অপরাহ্ন, সোমবার, ১৪ নভেম্বর ২০২২