পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

৮৬৫৮ বছরের কারাদণ্ড, কী অপরাধ ছিল অভিযুক্তের?

ডেস্ক: সাজাপ্রাপ্ত ওই ব্যক্তির নাম আদনান ওকতার। বর্তমানে তার বয়স ৬৬ বছর। তিনি তুরস্কের বিতর্কিত ইসলামিক প্রচারক ও বিভিন্ন ধর্মীয় গ্রন্থের লেখক। তার আরও কয়েকটি নাম রয়েছে- যেমন: আদনান হোকা, হারুন ইয়াহিয়া ও সামি ওলকুন।

টেলিভিশনে নিজেকে মুসলিম মতাদর্শ প্রচারক আখ্যা দিতেন তিনি। ‘এ নাইন টিভি’ নামে তার নিজস্ব একটি চ্যানেল রয়েছে। এতে তিনি সৃষ্টিবাদ ও রক্ষণশীল মূল্যবোধের প্রচারের দাবি করতেন। আর সেসব আলোচনার ফাঁকে চড়া মেকআপ ও স্বল্প পোশাক পরা সুন্দরী নারীদের সঙ্গে নাচও করতেন তিনি প্রকাশ্যে। এই নারীদের তিনি আদর করে নিজের ‘বিড়ালছানা’ বলেও ডাকতেন। ভিসিস ম্যাগাজিন তাকে ‘তুরস্কের সবচেয়ে কুখ্যাত ধর্মীয় নেতা’ হিসেবে বর্ণনা করেছেন।

এবার দেশটির একটি আদালত তাকে আট হাজার ৬৫৮ বছরের কারাদণ্ড দিয়েছেন। বুধবার এই রায় দেওয়া হয়।

জানা গেছে, ২০২১ সালে ৬৬ বছর বয়সী এই বৃদ্ধকে যৌন নিপীড়ন, নাবালিকাদের যৌন নির্যাতন, জালিয়াতি এবং রাজনৈতিক ও সামরিক গুপ্তচরবৃত্তিসহ কয়েকটি অপরাধের জন্য এক হাজার ৭৫ বছরের সাজা দেওয়া হয়েছিল। কিন্তু উচ্চ আদালতে সেই রায় বাতিল করা হয়। পুনঃবিচারে ইস্তাম্বুলের উচ্চ আদালত যৌন নির্যাতনসহ বেশ কয়েকটি অভিযোগে ওকতারকে আট হাজার ৬৫৮ বছরের কারাদণ্ড দেন। এছাড়া আরও ১০ জন সন্দেহভাজনকে আট হাজার ৬৫৮ বছরের কারাদণ্ড দিয়েছেন ওই আদালত। সূত্র: মিডল ইস্ট আই, ডেইলি সাবাহ, দ্য টেলিগ্রাফ, সাউথ চায়না মর্নিং পোস্ট

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

৮৬৫৮ বছরের কারাদণ্ড, কী অপরাধ ছিল অভিযুক্তের?

আপডেট টাইম : ০৪:৫০:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ নভেম্বর ২০২২