অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

চনপাড়ার আলোচিত মেম্বার বজলু গ্রেপ্তার

নারায়ণগঞ্জের রূপগঞ্জের চনপাড়া বস্তি এলাকায় র‍্যাবের ওপর হামলার ঘটনায় বজলু নামের এক ইউপি সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। গ্রেপ্তার হওয়া বজলু কায়েতপাড়া ৯ নম্বর ইউনিয়নের ইউপি সদস্য। এলাকায় তিনি বজলু মেম্বার নামে পরিচিত।

আজ শুক্রবার বিকেলে বজলুকে গ্রেপ্তারের বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন র‍্যাব-১ এর অধিনায়ক কর্নেল আব্দুল্লাহ আল মোমেন।

আব্দুল্লাহ আল মোমেন আজকের পত্রিকাকে বলেন, ‘র‍্যাবের ওপর হামলায় জড়িত বজলু মেম্বারকে চনপাড়া বস্তি থেকে গ্রেপ্তার করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত দ্রুত জানানো হবে।’

সম্প্রতি মাদক ও হত্যাসহ ২৩ মামলার আসামি সিটি শাহীন (৩৫) র‍্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হন। র‍্যাবের দাবি, সিটি শাহীনের নেতৃত্বে ১০ থেকে ১২ জন অস্ত্রধারী র‍্যাবের উপস্থিতি টের পেয়ে তাদের ওপর গুলি চালায়। তখন আত্মরক্ষার্থে র‍্যাব পাল্টা গুলি ছুড়লে পায়ে গুলিবিদ্ধ হন শাহীন। পরে শাহীনকে আহত অবস্থায় রাজধানীর মুগদা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হলে রাতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে তাঁর মরদেহ নেওয়া হয়। এ ঘটনায় র‍্যাবের পাঁচ সদস্য আহত হন। এরপর ৩০ থেকে ৩৫ জনকে অজ্ঞাত আসামি করে রূপগঞ্জ থানায় গত ১১ নভেম্বর র‌্যাব সদস্যদের অ্যাসল্ট ও হত্যাচেষ্টায় একটি মামলা দায়ের করেন র‍্যাবে কর্মরত পুলিশ কর্মকর্তা মো. আশারাফুজ্জামান।

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

চনপাড়ার আলোচিত মেম্বার বজলু গ্রেপ্তার

আপডেট টাইম : ১১:২৫:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ নভেম্বর ২০২২