পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক

খুন নয়, লঞ্চের ধাক্কায় বুড়িগঙ্গায় ডুবে মারা যান দুরন্ত বিপ্লব

ডেস্ক: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক দুরন্ত বিপ্লব (৫১) খুন হননি। মর্নিং সান-৫ নামের একটি লঞ্চের ধাক্কায় নৌকাডুবিতে তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

শনিবার (১৯ নভেম্বর) রাতে পিবিআই ঢাকা জেলার পুলিশ সুপার শাফিন মাহমুদ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, দুরন্ত বিপ্লব খুন হননি, লঞ্চের ধাক্কায় মারা গেছেন। পিবিআইয়ের ছায়া তদন্তে এমনটাই
জানা গেছে।

নিহত দুরন্ত বিপ্লব নেত্রকোনা জেলার পূর্বধলার ছোট ইলাশপুরের মৃত আব্দুল মান্নানের ছেলে। তিনি আওয়ামী লীগের কৃষি ও সমবায়বিষয়ক কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক।

খোঁজ নিয়ে জানা গেছে, কেরানীগঞ্জে দুরন্ত বিপ্লবের কৃষি খামার রয়েছে। গত সোমবার (৭ নভেম্বর) সন্ধ্যায় কেরানীগঞ্জ থেকে মোহাম্মদপুরে মায়ের বাসায় যাওয়ার পথে নিখোঁজ হন দুরন্ত। নিখোঁজের আগে তার মোবাইল ফোনের সর্বশেষ লোকেশন ছিল কামরাঙ্গীরচরের মুসলিমবাগ এলাকায়।

পরে শনিবার (১২ নভেম্বর) বিকেলে পাগলাঘাট এলাকা থেকে কচুরিপানার মধ্যে ভাসমান অবস্থায় তার মরদেহটি উদ্ধার করা হয়। রাত সাড়ে ১২টার দিকে কেরানীগঞ্জ থানা পুলিশের সঙ্গে নিহতের স্বজনরা যোগাযোগ করেন। পরে রাত ৩টায় নারায়ণগঞ্জ এসে নিহত বিপ্লবের মরদেহ সনাক্ত করেন তারা।

নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. শেখ ফরহাদ জানিয়েছিলেন, দুরন্ত বিপ্লবের মরদেহের ময়নাতদন্ত শেষ করেছি। তার মাথার পেছনে ও সামনে কিছু দিয়ে আঘাত করা হয়েছে। তার মাথার অনেকটা জায়গায় ক্ষতচিহ্ন রয়েছে। এছাড়া তার বুকের দুই পাশেও আঘাতের চিহ্ন পাওয়া গেছে।

সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো

খুন নয়, লঞ্চের ধাক্কায় বুড়িগঙ্গায় ডুবে মারা যান দুরন্ত বিপ্লব

আপডেট টাইম : ০৫:১৭:০৫ পূর্বাহ্ন, রবিবার, ২০ নভেম্বর ২০২২