পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

বাংলাদেশে এক সহ-অভিনেতাকে সপাটে চড় মেরেছিলেন নোরা ফাতেহি

ডেস্ক: বাংলাদেশে এক শুটিংয়ে এক সহ-অভিনেতাকে সপাটে চড় মেরেছিলেন বলে জানালেন বলিউড তারকা নোরা ফাতেহি।

শুধু তাই নয়, তার সঙ্গে ঝগড়ায় জড়ানোর কথাও নোরা ‘দ্য কপিল শর্মা শো’তে প্রকাশ করেছেন বলে সোমবার টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে জানানো হয়।

নিজের নতুন সিনেমা ‘অ্যান অ্যাকশন হিরো’র প্রচারে ওই সিনেমার অভিনেতা আয়ুষ্মান খুরানার সঙ্গে ‘দ্য কপিল শর্মা শো’তে হাজির হয়েছিলেন নোরা।

শো’র এক পর্যায়ে কপিলের সঙ্গে আলাপে নোরার অনেক অজানা তথ্য বেরিয়ে আসে। নোরা বলেন, “একবার বাংলাদেশে শুটিং করার সময় এক অভিনেতা খারাপ আচরণ করেছিল আমার সঙ্গে। আমি তাকে চড় মারি এবং সে আমাকে পাল্টা চড় মারে।

“আমি তাকে পুনরায় চড় মারলে সে আমার চুল টেনে ধরেছিল। তারপর আমাদের বিশাল যুদ্ধ বেঁধে গেল। পরিচালক এসে তা থামায়।”

কবে এই ঘটনা ঘটেছিল কিংবা যার সঙ্গে ঝগড়া বেঁধেছিল, তিনি বাংলাদেশি না ভারতীয়, তা নোরা প্রকাশ করেননি।

সম্প্রতি একটি অনুষ্ঠানে ঢাকা ঘুরে যান নোরা ফাতেহি। তবে এর আগেও তিনি বাংলাদেশে একবার এসেছিলেন।

এবারের অনুষ্ঠানে নোরা বলেন, “দ্বিতীয়বারের মতো ঢাকায় এসে আপনাদের ভালোবাসায় আমি মুগ্ধ। বাংলাদেশে আমি বারবার আসতে চাই।”

মরক্কো বংশোদ্ভূত নোরার জন্ম ও বেড়ে ওঠা কানাডায়। আট বছর আগে বলিউড অভিষেক হয় নোরার। নৃত্যশিল্পী থেকে বলিউড সিনেমায় ‘আইটেম গার্ল’ হিসেবে কদর বেড়ে যায় তার।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

বাংলাদেশে এক সহ-অভিনেতাকে সপাটে চড় মেরেছিলেন নোরা ফাতেহি

আপডেট টাইম : ০৪:০৮:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ নভেম্বর ২০২২