পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, মৃত ৩৬

ডেস্ক: চীনের হেনান প্রদেশের একটি কারখানায় অগ্নিকাণ্ডে অন্তত ৩৬ জন মারা গেছেন। আহত হয়েছেন ২ জন। স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে।

স্থানীয় সময় সোমবার অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে। ফায়ার ফাইটারদের ৪ ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় এখনো নিখোঁজ রয়েছেন ২ জন।

স্থানীয় সময় সোমবার বিকেলে হেনান প্রদেশের অ্যানিয়াং শহরের হাই-টেক জোনে অবস্থিত ফ্যাক্টরিতে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৬০টি গাড়ি ঘটনাস্থলে পৌঁছায়। পরে রাত ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

প্রতিবেদনে আরো বলা হয়েছে, আগুনে আহত দুই ব্যক্তিকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। আগুন লাগার কারণ এখনো জানা না গেলেও আগুন লাগার ঘটনায় সন্দেহভাজন কয়েক জনকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।

চীনে কারখানায় অগ্নিকাণ্ড বা বিস্ফোরণের ঘটনা নতুন নয়। ২০১৯ সালের মার্চে ইয়ানচেং অঞ্চলের একটি রাসায়নিক কারখানায় বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ৭৮ জনের মৃত্যু হয়। এ সময় আশপাশের কয়েক কিলোমিটার এলাকার ঘরবাড়ি ধ্বংস হয়।

এছাড়া ২০১৫ সালে উত্তরাঞ্চলীয় তিয়ানজিনে একটি রাসায়নিক ওয়ারহাউজে বিস্ফোরণে ১৬৫ জনের মৃত্যু হয়, যা চীনের শিল্প দুর্ঘটনার ইতিহাসে অন্যতম। সূত্র : রয়টার্স ও আলজাজিরা

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, মৃত ৩৬

আপডেট টাইম : ০৭:৫৫:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ নভেম্বর ২০২২