পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

‘লগে আছি ডটকম’র এমডি গ্রেফতার!

ডেস্ক : তুমুল জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘ব্যাচেলর পয়েন্ট’। এই নাটকের প্রতিটি চরিত্র দর্শকমহলে বেশ পরিচিত। তাদের নিয়ে ‘ব্যাচেলরস ঈদ’, ‘ব্যাচেলর কোরবানি’ বানিয়েও বেশ ভালো সাড়া পেয়েছেন নির্মাতা কাজল আরেফিন অমি।

এদিকে চলমান বিশ্বকাপে ফুটবল প্রেমীদের উন্মাদনার মধ্যেই গত ২১ নভেম্বর রাতে প্রকাশ্যে এসেছে ‘ব্যাচেলরস ফুটবল’। নাটকটি প্রকাশের মাত্র তিন ঘণ্টায় ১ মিলিয়ন ভিউ হয়েছে, যা অমির নিজের রেকর্ডই ভেঙে দিয়েছে।

সোমবার (২৮ নভেম্বর) ইউটিউবে ধারাবাহিকটির নতুন পর্ব উন্মুক্ত হবে। এই পর্বে ‘লগে আছি ডটকম’র এমডি মুসাফির সৈয়দ বাচ্চু গ্রেপ্তার হন। এদিকে বিকেলে সোশ্যাল মিডিয়ায় ওই দৃশ্যটি প্রকাশ করে দর্শকদের টুইস্ট দেন অমি।

এ প্রসঙ্গে নির্মাতা বলেন, এই নাটকে এলাকার সবার প্রিয় বড় ভাই বাচ্চু ‘লগে আছি ডটকম’ থেকে কোটি কোটি টাকার অর্ডার নেয়। কিন্তু ঠিকঠাক ডেলিভারি না দেওয়ায় পাবলিক তার বিরুদ্ধে মামলা করে। যে কারণে তাকে গ্রেপ্তার করা হয়।

তিনি আরও জানান, ‘লগে আছি ডটকম’-এ শুভ ও হাবু অনেক টাকা বিনিয়োগ করে। তবে দিনশেষে তারা বিরাট ধরা খায়। শেষ পর্যন্ত কি ঘটে, সেটি জানতে হলে নাটকটি দেখতে হবে।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

‘লগে আছি ডটকম’র এমডি গ্রেফতার!

আপডেট টাইম : ০৫:৩৭:৪১ অপরাহ্ন, সোমবার, ২৮ নভেম্বর ২০২২