পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক

একের পর এক অজ্ঞাতপরিচয়ে লাশ, আতঙ্কে ডেমরার মানুষ, পুলিশের গাফিলতি

ডেমরা প্রতিনিধি: রাজধানীর ডেমরায় একর পর এক উদ্ধার হওয়া অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের লাশের পরিচয় মিলছে না। পুলিশ বলছে, তারা লাশগুলোর পরিচয় বের করতে চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে এ বিষয়ে থানাপুলিশের গাফিলতি ও দায়িত্বহীনতা রয়েছে বলে অভিযোগ করেছেন স্থানীয়রা। এভাবে একর পর এক লাশ উদ্ধার এবং পরিচয় শনাক্ত না হওয়ার ঘটনায় ক্রমেই জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়ছে।
জানা যায়, গতকাল সোমবার দুপুরে ডেমরার ধার্মিকপাড়া এলাকায় একটি জলাশয় থেকে অজ্ঞাতপরিচয় নারীর (বয়স আনুমানিক ২৫) অর্ধগলিত লাশ উদ্ধার করে ডেমরা থানাপুলিশ। মৃতের শরীর পচে ফুলেফেঁপে চামড়া খসে পড়েছে বলে শনাক্তের জন্য লাশের আঙুলের ছাপ সংগ্রহ করতে পারেনি পিবিআইর ক্রাইম সিন ইউনিট। তবে ডিএনএ নমুনাসহ অন্যান্য প্রয়োজনীয় নমুনা সংগ্রহ করেছেন তারা। এর গত ৩০ নভেম্বর বিকালে সারুলিয়া টেংরা ক্যানেলপাড় এলাকার নুর ইসলামের টিনশেড বাড়ির পেছনে মলমূত্রের ড্রেনের মুখ থেকে বস্তাবন্দি একটি কঙ্কালসার মৃতদেহ উদ্ধার করে থানাপুলিশ। কঙ্কালটি নারী না পুরুষের, তা চিহ্নিত করা যায়নি। কঙ্কালের শরীর থেকে হাড়গুলো খুলে খুলে পড়ছিল। গত ২৬ অক্টোবর ভোর রাতে ভুট্টু চত্বর এলাকার সড়কে বৃষ্টির পানিতে ভাসমান অবস্থায় অজ্ঞাতপরিচয় আরেক নারীর (বয়স আনুমানিক ৩৫ বছর) ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করে পুলিশ। এ ছাড়া গত ১৪ মে শনিবার বিকালে ডেমরার রাষ্ট্রায়ত্ত করিম মিল পুকুরের পশ্চিম পাড় থেকে আনুমানিক ২৪/২৫ বছর বয়সের অজ্ঞাতপরিচয় নারীর গলা কাটা লাশ উদ্ধার করে পুলিশ। এসব লাশের একটিরও পরিচয় শনাক্ত কিংবা খুনিদের চিহ্নিত করতে পারেনি পুলিশ। এর বাইরে
গত ২২ আগস্ট বাঁশেরপুল এলাকার আফরা প্যাকেজিং অ্যান্ড প্রিন্টিং মিল সংলগ্ন থেকে ফাতেমা বেগম (৩৭) নামে এক বুদ্ধিপ্রতিবন্ধী নারীর মরদেহ উদ্ধার করা হয়।ওই নারীর শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। পুলিশের ধারণা, তাকে হত্যা করা হয়েছে। এ ছাড়া ডেমরার ৪ নম্বর গেট এলাকায় মো. সাইফুল ইসলাম (৩০) নামে এক বালুবাহী ডাম্পার চালক খুনের ১০ মাস অতিবাহিত হয়েছে। কিন্তু দুটি ঘটনার একটিরও কোনো ক্লু বের করতে পারেনি ডেমরা থানাপুুলিশ। সাইফুলের তলপেটে ও বুকে ধারালো ছুরিকাঘাতের চিহ্ন পাওয়া গেছে। এ ছাড়া মৃতের পাশে থাকা তার ডাম্পারসহ একটি কাঠের হাতলযুক্ত ধারালো ছুরি, একটি লোহার রড ও একটি প্লায়ার্স আলামত হিসেবে জব্দ করেছিল পুলিশ।
এলাকাবাসীর অভিযোগ, একের পর এসব খুন ও লাশ উদ্ধারের ঘটনা ঘটলেও ডেমরা থানাপুলিশ তদন্তে গাফিলতি করছে। একটি ঘটনারও কোনো ক্লু না পাওয়ায় স্থানীয় লোকজন আতঙ্কিত।

এই বিষয়ে ডেমরা থানার ওসি মো. শফিকুল ইসলাম বলেন, ‘অজ্ঞাতপরিচয় ব্যক্তির লাশের পরিচয় শনাক্তের জন্য বিভিন্ন মিডিয়া ও থানায় থানায় ছবিসহ বার্তা পাঠানো হয়েছে। তা ছাড়া খুনের রহস্য উদঘাটনের জন্য এখনো প্রয়োজনীয় আইনি ব্যবস্থা চলমান রয়েছে। ডাম্পার চালকের খুনের বিষয়ও খতিয়ে দেখা হচ্ছে। আমরা দ্রুত এসবের রহস্য বের করতে পারব ইনশা আল্লাহ।’

সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো

একের পর এক অজ্ঞাতপরিচয়ে লাশ, আতঙ্কে ডেমরার মানুষ, পুলিশের গাফিলতি

আপডেট টাইম : ০৪:৪১:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ ডিসেম্বর ২০২২