অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

আগামী দিনের পুলিশিং হবে বিজ্ঞান নির্ভর : আইজিপি

ডেস্ক : পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন বলেছেন, আগামী দিনের পুলিশিং হবে বিজ্ঞান নির্ভর, জ্ঞানভিত্তিক ও মানবিক।

রোববার (১১ ডিসেম্বর) পুলিশ হেডকোয়ার্টার্সের হল অব ইন্টেগ্রিটিতে ৪০তম বিসিএস (পুলিশ) ব্যাচের এএসপি প্রবেশনারদের উদ্দেশে দেওয়া প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

চৌধুরী আবদুল্লাহ আল মামুন বলেন, নবীন কর্মকর্তাদের সততা, দক্ষতা ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। পুলিশিং একটি চ্যালেঞ্জিং পেশা। প্রতিনিয়ত এ পেশায় নতুন নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়। এ জন্য আপনাদের প্রস্তুত থাকতে হবে।

আইজিপি বলেন, এক বছরের মৌলিক প্রশিক্ষণের ফলে তথ্য প্রযুক্তি, গোয়েন্দা তথ্যসহ অন্যান্য কলাকৌশল ব্যবহারে দক্ষতা অর্জনের মাধ্যমে অপরাধ মোকাবিলায় আপনাদের আত্মবিশ্বাস বাড়বে।

তিনি বলেন, মনে রাখবেন নবীন পুলিশ কর্মকর্তারাই ভবিষ্যৎ পুলিশ লিডার। সাম্প্রতিক সময়ে বাংলাদেশ পুলিশ জঙ্গিবাদ ও সন্ত্রাস দমনে ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছে। আপনাদের হাত ধরেই আগামী দিনে বাংলাদেশ বঙ্গবন্ধুর ‘সোনার বাংলায়’ পরিণত হবে।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

আগামী দিনের পুলিশিং হবে বিজ্ঞান নির্ভর : আইজিপি

আপডেট টাইম : ০৪:০৪:২৬ পূর্বাহ্ন, সোমবার, ১২ ডিসেম্বর ২০২২