পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক

ইভিএমে ভোটারদের সম্পূর্ণ আস্থা আছে: সিইসি

ডেস্ক: প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, রংপুর সিটি করপোরেশন নির্বাচনে ইভিএম’র প্রতি ভোটারদের সম্পূর্ণ আস্থা আছে। ইভিএমের মাধ্যমে অবাধ ও সুষ্ঠু নির্বাচন সম্ভব।

সোমবার (১২ ডিসেম্বর) রাতে রংপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। এর আগে সিইসি রংপুর সিটি করপোরেশন নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সঙ্গে মতবিনিময় করেন।

সিইসি বলেন, ইভিএমের ওপর প্রার্থী ও ভোটারদের আস্থা আছে। রংপুর সিটি নির্বাচন শান্তিপূর্ণভাবে হবে। এই নির্বাচনে আইনশৃঙ্খলা ঠিক থাকবে। প্রিসাইডিং অফিসাররা কোনো পক্ষপাতিত্ব করলে সঙ্গে সঙ্গে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, নির্বাচনের ভালো-মন্দ প্রিসাইডিং অফিসারের ওপর নির্ভর করে। তারা তাদের সর্বোচ্চ ক্ষমতা ব্যবহার করবে। প্রয়োজনে নির্বাচন বন্ধ করে দেবে। এটি করতে পারলে নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হবে।

এ সময় উপস্থিত ছিলেন, নির্বাচন কমিশনার বিগ্রেডিয়ার জেনারেল মো. আহসান হাবিব খান (অব.), নির্বাচন কমিশন সচিব মো. জাহাঙ্গীর আলম, রিটার্নিং কর্মকর্তা আব্দুল বাতেন, বিভাগীয় কমিশনার সাবিরুল ইসলাম, পুলিশ কমিশনার নুরে আলম মিনা, জেলা প্রশাসক ড. চিত্রলেখা নাজনীন।

আগামী ২৭ ডিসেম্বর রংপুর সিটির নির্বাচন হবে। এই নির্বাচনে মেয়র পদে নয়জন, সংরক্ষিত আসনের কাউন্সিলর পদে ৬৭ জন, সাধারণ কাউন্সিলর আসনের ১৭৯ জনসহ মোট ২৫৫ জন প্রতিদ্বন্দ্বিতা করবেন।

রংপুর সিটিতে ভোটার সংখ্যা ৪ লাখ ২৬ হাজার ৪৬৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ১২ হাজার ৩০২ জন এবং নারী ভোটার ২ লাখ ১৪ হাজার ১৬৭ জন।

২০১২ সালের ২৮ জুন পৌরসভা থেকে ৩৩টি ওয়ার্ড নিয়ে রংপুর সিটি করপোরেশন গঠিত হয়। ওই বছরের ২০ ডিসেম্বর প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয়।

সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো

ইভিএমে ভোটারদের সম্পূর্ণ আস্থা আছে: সিইসি

আপডেট টাইম : ০৩:৫৮:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ ডিসেম্বর ২০২২