অপরাহ্ন, বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ২৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে যুবক নিহত, পতাকা বৈঠকে দুঃখ প্রকাশ বিএসএফের Logo বিএসএফের গুলিতে আহত বাংলাদেশি, দুঃখ প্রকাশ; গরুসহ ফেরত ভারতীয় নাগরিক Logo লালমনিরহাটে হামের আশঙ্কা: সদর হাসপাতালে ভর্তি দুই শিশু Logo বিএসএফ’র গুলিতে বাংলাদেশি কৃষক আহত, আটক ভারতীয় কৃষক বিজিবির হেফাজতে Logo ফুটপাত দখলমুক্ত করতে পাটগ্রামে ইউএনও’র অভিযান Logo পাটগ্রামে মাদ্রাসা ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ, বাবাকে মারধর , আসামিকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন Logo বাল্যবিবাহে ‘জিরো টলারেন্স’ ঘোষণা: অনিয়মে লাইসেন্স বাতিলের হুঁশিয়ারি ত্রাণমন্ত্রীর Logo পাটগ্রামে ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ, বাবার উপর হামলা,গ্রেফতার ২ Logo লালমনিরহাট সীমান্তে জ্বালানি তেল পাচার রোধে ১৫ বিজিবির কঠোর অভিযান Logo লালমনিরহাট জেলা পরিষদের নতুন প্রশাসক হিসেবে নিয়োগ পেলেন মমিনুল হক

মুগদায় কুকুরের কামড়ে শিশুর মৃত্যু

ডেস্ক : রাজধানীর মুগদায় কুকুরের কামড়ে ৩ বছরের এক শিশু মারা গেছে। আজ বুধবার (১৪ ডিসেম্বর) মান্ডা প্রথম গলিতে এ ঘটনা ঘটে।

আহত অবস্থায় ওই শিশুকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বিকেল সাড়ে ৩টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

মৃত শিশু আলআমিনের বাড়ি কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ থানার পূর্ব জয়কান্দি গ্রামে। তার বাবা মো. কবির হোসেন সিএনজি অটোরিকশা চালক। বর্তমানে তারা মুগদার মান্ডার প্রথম গলিতে থাকেন।

শিশুটির চাচা নবী হোসেন জানান, বাসার সামনে খালি জায়গায় খেলার সময় একটি কুকুর আলআমিনের ঘাড়ে ও কানে কামড় দেয়। চিৎকার শুনে সেখানে গিয়ে তাকে উদ্ধার করে প্রথমে মুগদা হাসপাতালে নেওয়া হয়। পরে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়।

জানতে চাইলে মুগদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন মীর বলেন, রাস্তার বেওয়ারিশ কুকুরের কামড়ে একটি শিশুর মৃত্যু হয়েছে। আমরা বিষয়টি দেখছি।

জনপ্রিয় সংবাদ

পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে যুবক নিহত, পতাকা বৈঠকে দুঃখ প্রকাশ বিএসএফের

মুগদায় কুকুরের কামড়ে শিশুর মৃত্যু

আপডেট টাইম : ০৪:১৮:৫৩ অপরাহ্ন, বুধবার, ১৪ ডিসেম্বর ২০২২