অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল

শ্রীনগরে মাদক ব্যবসায়ী-পুলিশ সংঘর্ষ : পুলিশসহ আহত ২০

বাংলার খবর২৪.কমmunshiganj-news-06.08.14_54872 : মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার তালিকাভূক্ত মাদক ব্যবসায়ী সায়েমকে (৩৫) গ্রেফতার কালে পুলিশ ও মাদক ব্যবসায়ী সিন্ডিকেটের সংঘর্ষে ৭ পুলিশসহ ২০ জন আহত হয়েছে।

শনিবার দিবাগত রাত সাড়ে ৯ টার দিকে উপজেলার আরধীপাড়া এলাকার নাপিত বাড়ির সামনে এ ঘটনা ঘটে।

পুলিশ সূত্র জানায়, সেকেন্ড অফিসার মোস্তাফিজুর রহমান ও এএসআই মো. শওকতসহ পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে আরধীপাড়া এলাকায় অভিযান চালিয়ে সায়েমকে আটক করে। মাদক-হত্যাসহ একাধিক মামলার আসামি সায়েমেরে সহযোগীরা এসময় তাকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে এ সংঘর্ষ বাধে।

সূত্র আরো জানায়, ঘটনার সংবাদ পেয়ে শ্রীনগর থানার ১৫/২০ জনের একটি টিম ঘটনা স্থলে পৌঁছালে মাদক ব্যবসায়ীরা মাইকিং করে লোকজন জড়ো করে পুলিশের উপর হামলা চালায়। হামলায় সেকেন্ড অফিসার এসআই মোস্তাফিজুর রহমান, এসআই মিজান, এএসআই আরফান, এএসআই শওকত, রাকিব, আশরাফ ও কনস্টেবল নজরুল আহত হয়। এদের মধ্যে গুরুতর আহত সেকেন্ড অফিসার মোস্তাফিজুর রহমান, এএসআই শওকত, আরফান ও কনস্টেবল নজরুলকে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপেক্সে ভর্তি করা হয়েছে।

শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান; মো. সায়েমসহ ২০/২৫ জনের নামে মামলা প্রস্তুত করা হচ্ছে। মামলায় অজ্ঞাত আরো ১০ জন রয়েছে। এ ঘটনায় শরিফ (২৬), টিটু হোসেন (১৯) শাহিন হোসেন (২২) ও আজিজ শেখ (৪৫) নামে চার জনকে আটক করা হয়েছে।

তিনি আরো জানান, ঘটনাস্থল থেকে ৬ পিচ ইয়াবা ট্যাবলেট, ২ পিচ ফেনসিডিলসহ বিপুল পরিমাণ মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে মাদকসহ কর্তব্যরত পুলিশের উপর হামলা করায় কয়েকটি মামলার প্রস্তুতি চলছে।

Tag :

নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ

শ্রীনগরে মাদক ব্যবসায়ী-পুলিশ সংঘর্ষ : পুলিশসহ আহত ২০

আপডেট টাইম : ০১:৪৪:০৯ পূর্বাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০১৪