পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

পাবনায় তুচ্ছ ঘটনায় রিকশাচালককে গুলি করে হত্যা!

ডেস্ক : তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পাবনার ঈশ্বরদীতে এক রিকশাচালককে গুলি করে হত্যা করা হয়েছে। এ ঘটনায় আরো দুইজন গুরুতর আহত হয়েছেন।

বুধবার রাত ৯টার দিকে ঈশ্বরদী পৌর শহরের পশ্চিম টেংরি কড়ইতলা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মামুন হোসেন (২৬) ঈশ্বরদী পৌর শহরের পিয়ারখালী মহল্লার মানিক হোসেনের ছেলে। আহতরা হলেন- পশ্চিমটেংরি পিয়ারখালী মহল্লার শরীফ উদ্দিনের ছেলে রকি হোসেন (২৬) ও একই এলাকার বাবু হোসেনের ছেলে সুমন হোসেন (২৮)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঈশ্বরদী ইপিজেড থেকে আসা দ্রুতগামী ভটভটি ও লেগুনা গাড়ি থামিয়ে তাদের বেপরোয়া গতিতে চলাচলে নিষেধ করেন স্থানীয় দোকানদাররা। এতে ক্ষিপ্ত হয়ে পৌরসভার ১নং ওয়ার্ডের কাউন্সিলর কামাল উদ্দিনের ভাই পৌর যুবলীগের সদস্য আনোয়ার উদ্দিন তার দলবল নিয়ে দোকানদারদের ওপর চড়াও হন।

তাদের মধ্যে হাতাহাতির একপর্যায়ে আনোয়ার উদ্দিন তার কোমরে থাকা পিস্তল বের করে রিকশাচালক মামুন হোসেন ও রকি হোসেনকে গুলি করেন। সে সময় তার সঙ্গীরা সুমনকে ছুরিকাঘাতে আহত করে পালিয়ে যান।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে মাসুন হোসেনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। আহতদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানন্তর করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঈশ্বরদী থানার ওসি অরবিন্দ সরকার বলেন, ঘটনায় জড়িতদের এরই মধ্যে শনাক্ত করা হয়েছে। তাদের গ্রেফতারে মাঠে কাজ করছে পুলিশ।

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

পাবনায় তুচ্ছ ঘটনায় রিকশাচালককে গুলি করে হত্যা!

আপডেট টাইম : ০৭:৩৩:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ জানুয়ারী ২০২৩