পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

মাদক সম্রাট ‘এল চ্যাপো’র ছেলেকে আমেরিকার হাতে তুলে দিল না মেক্সিকো

ডেস্ক: মেক্সিকোর কুখ্যাত মাদক সম্রাট এল চ্যাপোর ছেলে ওভিদিও গুজম্যানকে গ্রেফতার করা হয়েছে। এ সময় সংঘর্ষে অন্তত ২৯ জনের প্রাণ গেছে।

শুক্রবার মেক্সিকোর প্রতিরক্ষামন্ত্রী লুইস ক্রিসেনসিও সানদোভাল জানিয়েছেন, নিহতদের মধ্যে ১৯ জন মাদক গ্যাংয়ের সদস্য এবং ১০ জন সেনা সদস্য।

এদিকে, নিরন্তর দাবি সত্ত্বেও কুখ্যাত মাদক পাচারকারী ‘এল চ্যাপো’র ছেলে, আরেক মাদক পাচারকারী গুজম্যানকে আমেরিকার কাছে প্রত্যর্পণ করল না মেক্সিকো।

জানা গেছে, গত বৃহস্পতিবারই গুজম্যানকে গ্রেফতার করেছিল মেক্সিকোর পুলিশ। শুক্রবার তাকে আদালতে তোলা হলে যুক্তরাষ্ট্রীয় আদালতের বিচারক গুজম্যানের প্রত্যর্পণের বিষয়টি স্থগিত রাখেন। গুজম্যানের গ্রেফতারি অভিযান চলার সময় উত্তপ্ত হয় উত্তর মেক্সিকো। সঙ্গে সংঘর্ষে মারা যান ২৯ জন।

মেক্সিকোর পররাষ্ট্রমন্ত্রী মার্সেলো এবরার্ড জানিয়েছেন, ২০১৯ সালের ১৯ সেপ্টেম্বর আমেরিকায় গুজম্যানের নামে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছিল। কিন্তু সেদেশের আইনি বাধ্যবাধ্যকতার কারণে তাকে আমেরিকার হাতে তুলে দেওয়া সম্ভব নয় বলে জানিয়েছেন তিনি। তাছাড়া গুজম্যানের বিরুদ্ধে মেক্সিতোতেও একাধিক মামলা চলার বিষয়টিকে তাকে দেশে রাখার যুক্তি হিসেবে দেখিয়েছেন তিনি।

গুজম্যানের বাবা জোয়াকুইন গুজম্যান ওরফে ‘এল চ্যাপো’ছিলেন কুখ্যাত মাদক পাচারকারী। ২০১৫ সালের ১১ জুলাই তিনি জেলের সুড়ঙ্গ দিয়ে মোটরবাইক চালিয়ে পালিয়ে যান। এই ঘটনার ৪ বছর পর তিনি আমেরিকায় ধরা পড়েন। সেখানে তার জেল হয়।

কিছুদিন পরই মেক্সিকো সফরে আসছেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন এবং কানাডার প্রেসিডেন্ট জাস্টিন ট্রুডো। তারা সেদেশে উত্তর আমেরিকান দেশগুলোর একটি বৈঠকে যোগ দেবেন। ট্রাম্প জামানার পরে ক্রমশ দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নত হয়েছে আমেরিকা এবং মেক্সিকোর। এই পরিস্থিতিতে এই ঘটনা অস্বস্তি বাড়িয়েছে দুই দেশেরই। সূত্র: সিএনএন, ইন্ডিপেন্ডেন্ট ইউকে

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

মাদক সম্রাট ‘এল চ্যাপো’র ছেলেকে আমেরিকার হাতে তুলে দিল না মেক্সিকো

আপডেট টাইম : ০২:১৬:১৩ অপরাহ্ন, শনিবার, ৭ জানুয়ারী ২০২৩