পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

স্টাফদের হামলায় লঞ্চের কেবিন ইনচার্জ নিহত, আটক ২

ডেস্ক: পটুয়াখালী লঞ্চঘাটে ঢাকাগামী এমভি সুন্দরবন-১৪ লঞ্চে স্টাফদের হামলার শিকার হন লঞ্চের কেবিন ইনচার্জ আব্দুর রাজ্জাক। শনিবার (১৪ জানুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে পটুয়াখালী লঞ্চঘাটে এ ঘটনা ঘটে।

গুরুত্বর অবস্থায় রাজ্জাককে উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য লঞ্চের সুপারভাইজার মো. ইউনুস মিয়া এবং ক্যাশিয়ার মশিউরকে আটক করেছে পুলিশ।

পুলিশ ও ঘাট শ্রমিকদের সূত্রে জানা গেছে, শনিবার বিকেলে লঞ্চ ছাড়ার কিছুক্ষন আগে যাত্রীদের নামে কেবিন দেয়া নিয়ে সুপারভাইজার মো. ইউনুস মিয়া ও কেবিন ইনচার্জ আব্দুর রাজ্জাকের সাথে কথা কাটাকাটি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় লঞ্চের ক্যাশিয়ার মশিউর। এক পর্যায়ে মশিউর রাজ্জাককে তলপেটে আঘাত এবং শরীরের বিভিন্নস্থানে কিলঘুষি দিলে রাজ্জাক ডেকে লুটিয়ে পরেন। এরপর অন্যান্য শ্রমিকরা উদ্ধার করে মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রাজ্জাকের অবস্থা গুরুতর দেখে মশিউর লঞ্চ থেকে নেমে পালিয়ে যাওয়ার সময় ঘাট শ্রমিকরা লোহালিয়া খেয়াঘাটে তাকে আটক করে পুলিশে সোপর্দ করে।

পটুয়াখালী পৌরসভার কাউন্সিলর ও লঞ্চঘাটের সাবেক ইজারাদার এস এম ফারুক জানান, একই লঞ্চের স্টাফ হলেও রাজ্জাকের সাথে ইউনুসের দীর্ঘদিন যাবত বিরোধ চলে আসছিল। আগে থেকে বিরোধের কারণেই রাজ্জাককে হত্যা করা হয়েছে। আমরা এর সুষ্ঠু তদন্ত সাপেক্ষে বিচার দাবি করছি।

সদর থানার অফিসার ইনচার্জ মো. মনিরুজ্জামান বলেন, পুরো বিষয়ে পুলিশ তদন্ত করছে। কিভাবে ঘটনার সূত্রপাত এবং কিভাবে কি হলো সেই সব বিষয় তথ্য উপাত্ত সংগ্রহ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদের জন্য দুইজনকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

স্টাফদের হামলায় লঞ্চের কেবিন ইনচার্জ নিহত, আটক ২

আপডেট টাইম : ০৯:০৭:২৫ পূর্বাহ্ন, রবিবার, ১৫ জানুয়ারী ২০২৩