অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ৩০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo ভালোবাসা দিবসে সংগীত প্রেমীদের জন্য চমক আসছে ‘আমার গরুর গাড়ি ২’ Logo লালমনিরহাট-২: ভোটারদের মধ্যে টাকা বিতরণের অভিযোগ ‘সাজানো’, দাবি জনতার দলের চেয়ারম্যানের। Logo বিএনপির ইশতেহার: কৃষক কার্ড-ঋণ মওকুফ-নিরাপদ খাদ্যের প্রতিশ্রুতি Logo আবারও ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের ওপর সাউন্ড গ্রেনেড নিক্ষেপ Logo হাদি হত্যার তদন্তে রোববার জাতিসংঘে চিঠি দেবে সরকার Logo ঢাকা ১৭ আসনে জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের পথসভা, মিছিল ও লিফলেট বিতরণ অনুষ্ঠিত Logo বাংলাদেশকে কাঁধে নিয়ে আগামী ১৩ তারিখ নতুন সূর্য উঠবে – ডা. শফিকুর রহমান Logo এ নির্বাচন বেইমানদের ‘লাল কার্ড’ দেখানোর নির্বাচন: ডা. শফিকুর রহমান Logo পাটগ্রাম সীমান্তে ৬ বাংলাদেশিকে ধরে পুলিশে দিল বিএসএফ, নির্যাতনের অভিযোগ Logo বাউফলে রাতে মাইকিং ও শোডাউন: হাতপাখার প্রার্থীর আচরণবিধি লঙ্ঘন

মির্জা ফখরুলকে ধর ধর বলে ধাওয়া

বাংলার খবর২৪.কম : image_4_700বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে কেন্দ্রীয় কার্যালয়ে প্রবেশে মুখে ধাওয়া করলেন ছাত্রদলের পদবঞ্চিত নেতা-কর্মীরা। শনিবার দুপুর সোয়া ১টার দিকেে এ ঘটনা ঘটে। ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকনের নেতৃত্বে পদবঞ্চিত ছাত্রদল নেতা-কর্মীরা মির্জা ফখরুলকে ধর ধর বলে ধাওয়া দেন। এ সময় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবকে দ্রুত কার্যালয়ের ভেতরে ঢুকিয়ে নেন বিএনপি নেতা-কর্মীরা।
এরপর দুপুর ১টা ৫০ মিনিটে মির্জা ফখরুল কেন্দ্রীয় কার্যালয় থেকে বের হয়ে নিজ বাসার দিকে রওয়ানা দিলে বিক্ষুব্ধ নেতা-কর্মীরা তাকে ঘিরে ধরেন। মির্জা ফখরুলকে অবরুদ্ধ করে ছাত্রদলের পদবঞ্চিত নেতা-কর্মীরা নবনির্বাচিত কমিটি প্রত্যাখ্যান করে স্লোগান দেন।
বিএনপি নেতা শহীদউদ্দিন চৌধুরী এ্যানী ও সুলতান সালাউদ্দিন টুকুকে দালাল আখ্যা দিয়েও স্লোগান দেন তারা। বিএনপি কার্যালয়ের সামনে বিদ্যুতের খাম্বার সঙ্গে এ্যানী ও সালাউদ্দিন টুকুর দুটি কুশপুতুল ‍দাহ করেন পদবঞ্চিত নেতা-কর্মীরা।
বেলা সাড়ে তিনটা পর্যন্ত কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষুব্ধ নেতা-কর্মীরা অবস্থান করবেন বলে জানিয়েছেন ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকন।
উল্লেখ্য, ছাত্রদলের নবনির্বাচিত কমিটি গঠনের পর থেকেই পদবঞ্চিত ছাত্রদলের নেতা-কর্মীরা বিএনপি কার্যালয়ের সামানে অব্যাহতভাবে বিক্ষোভ করে আসছেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

ভালোবাসা দিবসে সংগীত প্রেমীদের জন্য চমক আসছে ‘আমার গরুর গাড়ি ২’

মির্জা ফখরুলকে ধর ধর বলে ধাওয়া

আপডেট টাইম : ০৩:০৯:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০১৪