পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

শিবপুর উপজেলা চেয়ারম্যান গুলিবিদ্ধ, সড়ক অবরোধ

ডেস্ক: নরসিংদীর শিবপুরে উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও উপজেলা চেয়ারম্যান হারুনুর রশিদ খানকে গুলি করেছে দুর্বৃত্তরা। উপ‌জেলা স্বাস্থ্যে কম‌প্লে‌ক্সে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

শনিবার ভোর সোয়া ৬টার দিকে হাঁটাহাঁটি ক‌রে ফেরার সময় শিবপুর থানা সংলগ্ন নিজ বাড়ির সিঁড়ি কোঠায় তার ওপর হামলা করা হয়। খবর পেয়ে গোয়েন্দা পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

ঘটনাটি নিশ্চিত করেছেন শিবপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ তালুকদার।

তিনি জানান, দুর্বৃত্তরা চেয়ারম্যান সাহেবকে পেছন থেকে গুলি করেছেন। তাকে ঢাকায় পাঠানো হয়েছে। জড়িতদের গ্রেফতারে পুলিশি অভিযান চলছে। ঘটনাস্থল ঘিরে রাখা হয়েছে।

এদিকে ঘটনা ছড়িয়ে পড়লে দলীয় নেতাকর্মীরা শিবপুর উপজেলা সদর বাসস্ট্যান্ড, কলেজ গেইট ও ঢাকা-সিলেট মহাসড়কের ইটাখোলা মোড় সড়ক অবরোধ করে, টায়ারে আগুন লাগিয়ে দিয়ে যানবাহন চলাচল বন্ধ করে দেয়। বিক্ষুব্ধ নেতাকর্মীরা এ প্রতিবেদন লেখা পর্যন্ত সড়ক অবরোধ করে রাখে। সমগ্র উপজেলায় থমথমে অবস্থা বিরাজ করছে।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

শিবপুর উপজেলা চেয়ারম্যান গুলিবিদ্ধ, সড়ক অবরোধ

আপডেট টাইম : ০৯:৫৩:২০ পূর্বাহ্ন, শনিবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৩