পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক

স্বামীকে ধরতে যাওয়ায় তিন পুলিশ সদস্যকে কোপালেন স্ত্রী

ডেস্ক : রাজধানীর ভাটারা থানা এলাকায় অভিযান চালানোর সময় আসামি এবং তার স্ত্রীর হামলায় পুলিশের তিন সদস্য আহত হয়েছেন।

রোববার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে এ হামলা হয়। এ ঘটনায় বাড্ডা থানায় একটি মামলা হয়েছে।

আহত পুলিশ সদস্যরা হলেন-বাড্ডা থানার অপারেশনস কর্মকর্তা ইন্সপেক্টর নুর আলম সিদ্দিকী, এসআই রাসেল পারভেজ এবং এএসআই আমির আফজাল।

হামলার শিকার বাড্ডা থানার অপারেশন কর্মকর্তা নুর আলম মাসুম সিদ্দিকী সাংবাদিকদের বলেন, আমরা দুপুরের দিকে প্রতারণার একটি মামলায় পলাতক থাকা আসামিকে ধরতে ভাটারা এলাকায় যাই। অনেকদিন ধরেই আমরা তাদেরকে ধরার চেষ্টা করছিলাম।

তিনি বলেন, আমাদের কাছে খবর ছিল যে আসামিরা ভাটারা এলাকায় অবস্থান করছে এবং বরিশাল পালিয়ে যেতে পারে। পরে অভিযান চালানোর সময় আসামি ও তার স্ত্রী আমাদের ওপর দা দিয়ে হামলা চালায়। এতে আমিসহ তিনজন আহত হই। তবে আসামিদের গ্রেপ্তার করা হয়েছে। আহত পুলিশ সদস্যদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

পুলিশের এই কর্মকর্তা জানান, আসামিরা দীর্ঘদিন ধরে বিভিন্ন ব্যক্তির সঙ্গে প্রতারণা করে আসছিল। ভুক্তভোগীদের মামলার পর পলাতক ছিলেন রাইসুল ও তার স্ত্রী। রাইসুল মূলত বিভিন্ন নারীকে বিয়ে করে প্রতারণা করতেন। তিনি এর আগে দুটি বিয়ে করেছিলেন। বিষয়টি গোপন করে আবারও তিন নম্বর বিয়ে করেন। এ বিয়ের সময় তিনি যৌতুক বাবদ বিপুল টাকা আদায় করেন। কিন্তু একপর্যায়ে তৃতীয় স্ত্রী বিষয়টি জানতে পেরে তার বিরুদ্ধে মামলা করেন। এরপর থেকে তিনি পলাতক ছিলেন।

Tag :

সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো

স্বামীকে ধরতে যাওয়ায় তিন পুলিশ সদস্যকে কোপালেন স্ত্রী

আপডেট টাইম : ০৭:৩৯:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৩