পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক

নির্ধারিত সময়ের আগেই শেষ হচ্ছে পদ্মা রেল সেতুর নির্মাণকাজ

ডেস্ক : ২০২৪ সালে পদ্মা সেতুতে রেল সংযোগের নির্মাণ কাজ শেষ হওয়ার কথা রয়েছে। তবে রেলপথ মন্ত্রণালয় আশা করছে, চলতি বছরের জুনেই প্রকল্পটির কাজ সম্পন্ন হবে।

মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে এ তথ্য জানানো হয়।

কমিটি সূত্র জানায়, এদিন বৈঠকে পদ্মা সেতুর রেল সংযোগসহ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রকল্পের সর্বশেষ অবস্থা সম্পর্কে আলোচনা হয়। এ সময় পদ্মা সেতুর রেল সংযোগের অগ্রগতির প্রতিবেদন তুলে ধরা হয়। এতে পুরো প্রকল্পের ৭৫ শতাংশের বেশি অগ্রগতির কথা উল্লেখ করা হয়েছে।

কমিটির সভাপতি এ বি এম ফজলে করিম চৌধুরীর সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য রেলপথ মন্ত্রী মো. নূরুল ইসলাম সুজনসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের আওতায় ঢাকা থেকে যশোর পর্যন্ত ১৭২ কিলোমিটার রেলপথ নির্মাণ করা হচ্ছে। প্রকল্পটির মোট ব্যয় ধরা হয়েছে ৩৯ হাজার ২৪৬ কোটি টাকা। এর আগে, ২০২২ সালের ২৫ জুন পদ্মা সেতুর উদ্বোধন করা হয়। পরদিন ২৬ জুন থেকে সেতুতে যান চলাচল শুরু হয়। সেতুটি চালু হওয়ায় রাজধানীর সঙ্গে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার নিরবচ্ছিন্ন ও দ্রুত যোগাযোগ স্থাপন হয়।

Tag :

সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো

নির্ধারিত সময়ের আগেই শেষ হচ্ছে পদ্মা রেল সেতুর নির্মাণকাজ

আপডেট টাইম : ০৪:৫৩:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ১ মার্চ ২০২৩