পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

তেলাপোকার ওষুধে প্রাণ গেল শিশুর, ভাই হাসপাতালে

ডেস্ক: গাজীপুরে তেলাপোকা মারার ওষুধ খেয়ে পোশাক শ্রমিক দম্পতির এক শিশু সন্তানের মুত্যু হয়েছে। এ ঘটনায় অপর সন্তানকে (মৃতের বড়ভাই) আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) গাজীপুর সিটি করপোরেশনের কাশিমপুর থানাধীন সুরাবাড়ির নাভানা এলাকায় এ ঘটনা ঘটে। প্রাণ হারানো শিশুর নাম জুনায়েদ (৩)। আশঙ্কাজনক অবস্থায় চিকিৎিসা নিচ্ছে তার বড় ভাই জুবায়ের (৪)।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) সহকারি কমিশনার (কোনাবাড়ি জোন) দিদারুল ইসলাম ও নিহতের স্বজনেরা জানান, গাজীপুর সিটি করপোরেশনের কাশিমপুর থানাধীন সুরাবাড়ির নাভানা এলাকায় ভাড়া বাসায় থেকে স্থানীয় পোশাক কারখানায় চাকরি করেন রফিক মিয়া ও মিলি বেগম। প্রতিদিনের মতো মঙ্গলবার সকালে তারা দুইসন্তান জুনায়েদ ও জুবায়েরকে বাসায় শিশুদের নানীর কাছে রেখে কর্মস্থলে যান। সকাল ১০টার দিকে রফিক বাসায় এলে জুনায়েদ ও জুবায়ের দৌড়ে বাবার কাছে যায়। এসময় তাদের মুখ দিয়ে ফেনা বের হতে দেখে প্রশ্ন করা হলে শিশু দুইটি জানায়- আমরা চিনি খেয়েছি। তাদের অবস্থার অবনতি হতে দেখে তাৎক্ষণিকভাবে পার্শ্ববর্তী আশুলিয়া এলাকার নারী ও শিশু স্বাস্থ্য কেন্দ্রে নেয়া হলে জুনায়েদকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। পরে সেখান থেকে আশঙ্কাজনক অবস্থায় জুবায়েরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে তার অবস্থা উন্নতির দিকে।

পুলিশের ওই কর্মকর্তা শিশু দু’টির মায়ের বরাত দিয়ে বলেন, রান্নাঘরে একটি পাত্রে তেলাপোকা মারার কিছু ওষুধ ছিল। চিনির মতো দেখতে হওয়ায় জুবায়ের ও জুনায়েদ ওইগুলো খেয়ে ফেলে।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

তেলাপোকার ওষুধে প্রাণ গেল শিশুর, ভাই হাসপাতালে

আপডেট টাইম : ০৪:৫৭:৫১ পূর্বাহ্ন, বুধবার, ১ মার্চ ২০২৩