পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক

রাজধানীতে পিকআপ ভ্যানের ধাক্কায় নিহত ২

ডেস্ক : রাজধানীতে পিকআপ ভ্যানের ধাক্কায় দুইজন নিহত হয়েছেন। এসময় পুলিশসহ আহত হয়েছেন আরও তিনজন। আজ শুক্রবার ভোর সোয়া ৬টার দিকে রাজধানীর যাত্রাবাড়ী থানার রায়েরবাগ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সিএনজি অটোরিকশার চালক আকবর হোসেন (৩৫) ও পথচারী হাসান মিয়া (৩২)।

এছাড়া আহতরা হলেন- যাত্রাবাড়ী থানার এসআই হারুন উর রশিদ, এএসআই আবুল বাশার ও পথচারী সোহেল মিয়া। তাদের মধ্যে এএসআই আবুল বাশারের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

যাত্রাবাড়ী থানার পরিদর্শক (অপারেশন) মো. মহিদুল ইসলাম জানান, দুর্ঘটনাকবলিত সিএনজিটিতে রাত থেকে পুলিশ ডিউটি করছিল। শুক্রবার ভোর সোয়া ৬টার দিকে রায়েরবাগ এলাকায় ফাঁকা রাস্তায় দাঁড়িয়ে ছিল সিএনজিটি। এ সময় সিএনজির পেছনে দাঁড়িয়ে ছিলেন চালক আকবর। ওই সময় হঠাৎ করেই দ্রুতগামী একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে সিএনজি অটোরিকশাটির পেছনে সজোরে ধাক্কা দেয়।

এ ঘটনায় চালক আকবর ও পথচারী হাসান ঘটনাস্থলেই মারা যান। এছাড়া দায়িত্বরত দুই পুলিশ কর্মকর্তা ছাড়াও এক পথচারী আহত হন। পরে তাদের উদ্ধার করে ঢামেকে ভর্তি করা হয়। সেই সঙ্গে ময়না তদন্তের জন্য নিহতদের মরদেহ ঢামেকের মর্গে রাখা হয়েছে বলেও জানিয়েছেন এই পুলিশ কর্মকর্তা।

Tag :

সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো

রাজধানীতে পিকআপ ভ্যানের ধাক্কায় নিহত ২

আপডেট টাইম : ০৪:১০:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ৩ মার্চ ২০২৩