পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক

গুলিস্তানে বিস্ফোরণ : ১৬ জনের মৃত্যু, আহত অনেক

ডেস্ক : গুলিস্তানে বিআরটিসির বাস কাউন্টারের পাশে ভবনে বিস্ফোরণে ১৬ জন নিহত হওয়ার কথা জানিয়েছে ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিসের ঢাকা বিভাগের উপপরিচালক দিনমিন শর্মা আজ বিকেল পৌনে ছয়টার দিকে এ তথ্য জানান। তিনি বলেন, এ ঘটনায় অনেক হতাহতের আশঙ্কা করা হচ্ছে।

ফায়ার সার্ভিসের সদর দপ্তর এক বার্তায় জানিয়েছে, বিআরটিসির বাস কাউন্টারের পাশে বিস্ফোরণ ঘটেছে বলে বিকেল ৪টা ৫০ মিনিটে খবর আসে। ঘটনার পরপরই ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট সেখানে চলে যায়। পরে আরও দুটি ইউনিট যুক্ত হয়েছে।

দিনমিন শর্মা বলেন, গুলিস্তানের সৈয়দ নজরুল ইসলাম সরণির পাশের সাত তলা একটি ভবনের প্রথম ও দ্বিতীয় তলায় উদ্ধার কাজ চলছে।

তিনি বলেন, ‘মূলত নিচ তলাতেই বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এর প্রভাব দ্বিতীয় তলাতেও পড়েছে। আমরা এ পর্যন্ত ১৬টি লাশ উদ্ধার করেছি। অনেকেই আহত হয়েছেন।’

Tag :

সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো

গুলিস্তানে বিস্ফোরণ : ১৬ জনের মৃত্যু, আহত অনেক

আপডেট টাইম : ০৩:২৬:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ মার্চ ২০২৩