পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

রাশিয়ায় বাংলাদেশি পোশাকের শুল্কমুক্ত প্রবেশাধিকারের আশ্বাস

বাংলার খবর২৪.কম images_54973: রাশিয়ার বাজারে বাংলাদেশি তৈরি পোশাকের শুল্ক ও কোটামুক্ত প্রবেশাধিকারের আশ্বাস দিয়েছেন বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার এ. নিকোলেভ।

রোববার শিল্পমন্ত্রণালয়ে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু ও রাশিয়ার রাষ্ট্রদূতের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে শিল্পমন্ত্রী সাংবাদিকদের এ আশ্বাসের কথা জানান।

তিনি জানান, বৈঠকে শিল্পখাতে দ্বিপাক্ষিক সহায়তার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়েছে। এ সময় রাষ্ট্রদূত শিল্প ও বাণিজ্যখাতে দ্বিপাক্ষিক সহায়তা জোরদার করতে দুই দেশের মধ্যে সরকারি পর্যায়ে একটি যৌথ বাণিজ্য ও অর্থনৈতিক সহায়তা কমিশন গঠনের ওপর গুরুত্ব দেন।

এসময় শিল্পমন্ত্রী রাশিয়ার রাষ্ট্রদূতকে বলেন, ‘দুই দেশের মধ্যে শিল্পায়ন ও বাণিজ্যিক সহায়তা বাড়াতে যৌথ অর্থনৈতিক কমিশন গঠন একটি ইতিবাচক উদ্যোগ। তিনি এ বিষয়ে রাশিয়ার রাষ্ট্রদূতকে আনুষ্ঠানিক প্রস্তাব দিতে অনুরোধ করেন। রাশিয়ার উদ্যোক্তারা বাংলাদেশের সম্ভাবনাময় শিল্পখাতে বিনিয়োগ করতে চাইলে সরকার সব ধরনের সহায়তা দিবে।’

বাংলাদেশে বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করার প্রতি আমীর হোসেন আমু বলেন, ইতোমধ্যে চীন, জাপানসহ উন্নত দেশগুলো বাংলাদেশে বিনিয়োগের জন্য পৃথক অর্থনৈতিক অঞ্চলের সুবিধা চেয়েছে। রাশিয়া এ ধরনের প্রস্তাব দিলে বাংলাদেশ তা ইতিবাচক দৃষ্টিকোণ থেকে বিবেচনা করবে।

এদিকে বৈঠকে নতুন শিল্প সচিব মো. মোশাররফ হোসেন ভূঁইয়াসহ শিল্প মন্ত্রণালয় এবং রাশিয়ান দূতাবাসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

রাশিয়ায় বাংলাদেশি পোশাকের শুল্কমুক্ত প্রবেশাধিকারের আশ্বাস

আপডেট টাইম : ০২:২৫:১৮ পূর্বাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০১৪