পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক

নারায়ণগঞ্জে পাওনা টাকার দ্বন্দ্বে অন্তঃসত্ত্বার পেটে লাথি, মারা গেল বাচ্চা

ডেস্ক : নারায়ণগঞ্জ ফতুল্লায় ৭ মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূকে লাথি মেরে বাচ্চা মেরে ফেলার অভিযোগ উঠেছে। ফতুল্লার পশ্চিম তল্লার জামাই বাজারে এ ঘটনা ঘটে। এ ঘটনায় নির্যাতিত অন্তঃসত্ত্বা গৃহবধূ ফুলমতি বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

বৃহস্পতিবার সকালে গৃহবধূ ফুলমতি জানান, তার স্বামী মনতাজ মিয়া কাঁচা তরকারির ব্যবসা করে আসছিলেন। এ জন্য একই এলাকার ইমান আলীর থেকে ১২শ টাকা দিয়ে ডিজিটাল পাল্লা কেনেন। তবে পাল্লার টাকা নগদ ২৫০ টাকা প্রদান করেন। বাকি টাকা একদিন পর দেবে বলে জানান।

পরদিন অর্থাৎ ৯ মার্চ সকাল ৯টার দিকে ইমান আলী দোকানে এসে পাওনা টাকা চেয়ে বসেন। একটু অপেক্ষা করতে বলায় তিনি ক্ষিপ্ত হয়ে উঠেন। এ নিয়ে কথা কাটাকাটি হয় উভয়ের মধ্যে। একপর্যায়ে ইমান আলী তার ছেলে শাকিলসহ অজ্ঞাত আরো ২-৩ জন বাদীর স্বামীকে পেটাতে থাকেন।

সংবাদ পেয়ে স্বামীকে বাঁচাতে ঘটনাস্থলে বাদী উপস্থিত হলে অভিযুক্তরা তাকেও মারধর করেন এবং তার পেটে লাথি মারেন। পরে তাকে উদ্ধার করে খানপুর হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে চিকিৎসরা জানান অতিরিক্ত রক্তক্ষরণের কারণে গর্ভে থাকা শিশুটির মৃত্যু হয়েছে।

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক মফিজুল ইসলাম জানান, অভিযোগ পেয়ে ঘটনাস্থলে গিয়ে তদন্ত করা হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :

সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো

নারায়ণগঞ্জে পাওনা টাকার দ্বন্দ্বে অন্তঃসত্ত্বার পেটে লাথি, মারা গেল বাচ্চা

আপডেট টাইম : ০৬:৫৩:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ মার্চ ২০২৩