পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েতে আবারও বাস দুর্ঘটনা

ডেস্ক : ঢাকা-ভাঙ্গা বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার সমসপুর এলাকার ফ্লাইওভারে এক বাসকে পেছন থেকে আরেক বাসের ধাক্কায় ব্রিজের রেলিং ভেঙে চুরমার হয়ে গেছে। রোববার (১৯ মার্চ) রাত সোয়া ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

শ্রীনগর ফায়ার সার্ভিস ও হাসারা হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকামুখী নড়াইল এক্সপ্রেসের একটি বাস সমসপুর ফ্লাইওভারের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ঢাকামুখী গ্রীন লাইন পরিবহনের বাসকে ধাক্কা দেয়। এতে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ফ্লাইওভারের রেলিংয়ের ওপর উঠে যায়। গ্রীন লাইন পরিবহনের বাসটি রেলিং ধাক্কা লেগে ঘুরে মাওয়ামুখী হয়ে যায়। এ সময় আতঙ্কিত যাত্রীদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসে। তবে এই ঘটনায় কেউ হতাহত হননি।

এ ব্যাপারে শ্রীনগর ফায়ার সার্ভিসের ওয়্যার হাউস ইন্সেপেক্টর মাহফুজুর রহমান রিবেন জানান, ঢাকামুখী লেনে গ্রীন লাইনের একটি বাসকে পেছন থেকে নড়াইল এক্সপ্রেসওয়ের একটি বাস ধাক্কা দিলে গ্রীন লাইন বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের রেলিংয়ে ধাক্কা লেগে ঘুরে বিপরীতমুখী হয়ে যায়। তিনি আরও বলেন, রেলিং না থাকলে বাসটি খাদে পড়ে হতাহতের ঘটনা ঘটতে পারতো। মনে হয় চাকা পাংচারের কারণে এ দুর্ঘটনা ঘটেছে।

এ ব্যাপারে হাঁসাড়া হাইওয়ে থানা পুলিশের অফিসার ইনচার্জ জাকির মোল্লা বলেন, ঢাকামুখী লেনে গ্রীন লাইন এক্সপ্রেসকে নড়াইল এক্সপ্রেস পেছন দিক থেকে ধাক্কা দেওয়ায় বাস দুটি ক্ষতিগ্রস্ত হয়েছে। এই ঘটনায় কেউ আহত হয়নি।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েতে আবারও বাস দুর্ঘটনা

আপডেট টাইম : ০৪:৩৫:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ২০ মার্চ ২০২৩